দৈনিক সংবাদ দিগন্ত

নতুন করে প্রেমের গুঞ্জন

বাংলাদেশের শোবিজ অঙ্গনের আলোচিত অভিনেত্রী কেয়া পায়েলকে ঘিরে আবারও শুরু হয়েছে প্রেমের গুঞ্জন।এর আগে অভিনেতা খায়রুল বাসার-এর সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন ছড়ালেও দুজনই তা অস্বীকার করেছিলেন। তবে এবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।ভিডিওতে দেখা যায়, মালদ্বীপে অবকাশযাপনের সময় এক তরুণের সঙ্গে সময় কাটাচ্ছেন কেয়া পায়েল। এক পর্যায়ে একটি রেস্টুরেন্টে তাকে নিজের হাতে খাবারও খাইয়ে দিতে দেখা যায়।আরও  পড়ুন, প্রেমে মজেছেন নীহাসামাজিক মাধ্যমে ভিডিওটি ভাইরাল হওয়ার পর ওই তরুণের পরিচয় নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা।বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্যে, কেয়া পায়েলের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে দাবি করা হয়েছে, ওই তরুণের নাম প্রাচুর্য এবং তাদের দীর্ঘদিনের পরিচয় ও ঘনিষ্ঠতা রয়েছে। তবে এই দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।এ বিষয়ে এখন পর্যন্ত কেয়া পায়েল বা তার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

নতুন করে প্রেমের গুঞ্জন