জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলের ব্যক্তিজীবন নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। মালদ্বীপে তোলা একটি ছবি এবং তার সঙ্গে দেওয়া রহস্যময় ক্যাপশন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা জল্পনা।সোমবার সামাজিকমাধ্যমে মালদ্বীপের সমুদ্রসৈকতে তোলা একটি ছবি পোস্ট করেন কেয়া পায়েল। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘প্রথম ভালোবাসা কি ভোলা যায়?’এর আগে একটি ভিডিওকে কেন্দ্র করে গুঞ্জন ছড়ায়, রহস্যময় এক যুবকের সঙ্গে মালদ্বীপে সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী।
আরও পড়ুন, বিদায় উচ্ছ্বাস মেহজাবীনের
তবে এ বিষয়ে কেয়া পায়েল বা তার পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি।নতুন এই পোস্টের পর নেটিজেনদের অনেকে এটিকে প্রেমের ইঙ্গিত হিসেবে দেখছেন। আবার কেউ বলছেন, এটি হতে পারে নিছক একটি আবেগঘন ক্যাপশন।সামাজিক যোগাযোগমাধ্যমে একজন মন্তব্য করেন, ‘প্রথম ভালোবাসা কখনোই ভোলা যায় না।’ আরেকজন লেখেন, ‘প্রথম কোনো কিছুই ভোলা যায় না।’ক্যাপশনের আড়ালে সত্যিই কোনো ব্যক্তিগত বার্তা রয়েছে, নাকি এটি শুধুই একটি সৃজনশীল অভিব্যক্তি—সেই উত্তর এখনো জানা যায়নি। ফলে বিষয়টি নিয়ে ভক্তদের কৌতূহল আরও বেড়েছে।
বিষয় : ক্যাপশন নতুন করে প্রেমের গুঞ্জন

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন