দৈনিক সংবাদ দিগন্ত

কৃষি প্রণোদনা কর্মসূচি: মাদারীপুরে কৃষকদের হাতে বিনামূল্যে বীজ-সার

মাদারীপুর সদর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এক হাজার ১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।বুধবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।তিনি বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। প্রধানমন্ত্রীর ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।আরও  পড়ুন, গাজীপুরে চোরাই মোটরসাইকেল চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার ৩৩টি মোটরসাইকেলঅনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিবা শাবাব। এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. রহিমা খাতুন এবং উপজেলা কৃষি কর্মকর্তা দীপ্তি রানী সরকার বক্তব্য দেন।প্রণোদনার আওতায় সদর উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১ হাজার ১০০ কৃষকের প্রত্যেককে ৫ কেজি উফশী রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে দেওয়া হয়।এর আগে সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কুলপদ্দি ঈদগাহ ও পৌর কবরস্থানে গাছের চারা রোপণ করেন।

কৃষি প্রণোদনা কর্মসূচি: মাদারীপুরে কৃষকদের হাতে বিনামূল্যে বীজ-সার