বৃহস্পতিবার প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তির ফল
আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১০টায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ফল প্রকাশের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।মঙ্গলবার অধিদপ্তরের প্রশাসন বিভাগের উপপরিচালক (সংস্থাপন) এ এস এম সিরাজুদ্দোহা জানান, পূর্বনির্ধারিত সময় অনুযায়ী মন্ত্রণালয় থেকেই আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে।অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এবার মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পাবে। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ৬৬ হাজার এবং বেসরকারি বিদ্যালয়ের জন্য ১৬ হাজার ৫০০টি বৃত্তি বরাদ্দ রাখা হয়েছে।আরও পড়ুন, জুনজুড়ে সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, অস্ত্র-মাদকসহ বিপুল চোরাই মালামাল উদ্ধারবৃত্তি দেওয়া হবে দুটি ক্যাটাগরিতে। ট্যালেন্টপুল (মেধাবৃত্তি) ক্যাটাগরিতে ৩৩ হাজার এবং সাধারণ কোটায় ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থী নির্বাচিত হবে।মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসে ৩০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসে ২২৫ টাকা করে পাবে। এছাড়া উভয় শ্রেণির শিক্ষার্থী বছরে এককালীন ২২৫ টাকা আর্থিক সহায়তা পাবে। পঞ্চম শ্রেণি উত্তীর্ণ হওয়ার পরবর্তী দুই বছর এ সুবিধা বহাল থাকবে।ফল প্রকাশের পর শিক্ষার্থী ও অভিভাবকেরা অনলাইনে আইপিইএমআইএস পোর্টালে ফল দেখতে পারবেন। পাশাপাশি মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমেও ফল জানার ব্যবস্থা থাকবে। এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা পরে প্রকাশ করা হবে।