চ্যাম্পিয়ন্স লিগজয়ী পিএসজিকে ৩-০ গোলে উড়িয়ে দিল দ্বিতীয় বিভাগে নেমে যাওয়া মায়োর্কা
প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে বড় অঘটনের জন্ম দিল স্পেনের মায়োর্কা। টানা দুইবারের চ্যাম্পিয়ন্স লিগজয়ী পিএসজিকে ৩-০ গোলে হারিয়েছে দলটি।বুধবার রাতে নিজেদের মাঠ সন মইশ স্টেডিয়ামে ইউরোপীয় চ্যাম্পিয়নদের বিপক্ষে দুর্দান্ত এক জয় তুলে নেয় মায়োর্কা। ম্যাচের শুরু থেকে বল দখলে আধিপত্য ছিল পিএসজির। তবে সেই আধিপত্য গোলের সুযোগে রূপ দিতে পারেনি ফরাসি ক্লাবটি।২১ মিনিটে জিতো লুভুম্বোর গোলে এগিয়ে যায় মায়োর্কা। প্রথমার্ধের শেষ দিকে ৪০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইয়ান ভির্জিলি।আর ও পড়ুন, এক বছর পর টেস্টে ফিরেই ইতিহাস গড়লেন আব্দুল্লাহ শফিকবিরতির পর ৫১ মিনিটে অধিনায়ক আন্তোনিও রাইয়ো হেডে তৃতীয় গোল করলে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় স্বাগতিকরা।পিএসজি পুরো ম্যাচে বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকলেও বড় কোনো সুযোগ তৈরি করতে পারেনি। অন্যদিকে মায়োর্কা চারটি বড় সুযোগ তৈরি করে, যার তিনটিই গোলে পরিণত করে।গত মৌসুমে লা লিগা থেকে অবনমন হওয়া মায়োর্কার জন্য এই জয় নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়ানোর মতো। আর পিএসজির জন্য এটি প্রাক মৌসুমে সতর্কবার্তা।প্রস্তুতি ম্যাচ হলেও ইউরোপীয় চ্যাম্পিয়নদের বিপক্ষে ৩-০ গোলের জয় মায়োর্কার জন্য স্মরণীয় এক অর্জন হয়ে থাকবে।