দৈনিক সংবাদ দিগন্ত

দীপিকার অভিনয় প্রস্তুতির চমক

সঞ্জয় লীলা বনশালির ‘রাম লীলা’ সিনেমায় দীপিকা পাড়ুকোনের অভিনয় আজও দর্শকদের মনে দাগ কেটে আছে। তবে এই চরিত্রে নিজেকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে যে অভিনব অনুশীলনের মধ্য দিয়ে যেতে হয়েছিল, সেই অভিজ্ঞতা সম্প্রতি প্রকাশ করেছেন প্রবীণ অভিনেত্রী জয়তী ভাটিয়া।ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘রাম লীলা’র প্রস্তুতি পর্বে দীপিকাকে চরিত্রের জন্য প্রস্তুত করার দায়িত্ব দেওয়া হয়েছিল জয়তী ভাটিয়াকে।তিনি জানান, বনশালির অফিসের একটি বারান্দায় দাঁড়িয়ে দীপিকাকে জোরে জোরে গালিগালাজ করার অনুশীলন করতে বলা হয়েছিল, যেন নিচে থাকা কাউকে উদ্দেশ্য করেই সংলাপ বলা হচ্ছে।আরও  পড়ুন, দুই মেগা কনসার্ট, গানে গানে স্মরণ জুলাই গণ-অভ্যুত্থানজয়তীর ভাষ্য অনুযায়ী, নির্ধারিত সংলাপের বাইরে গিয়ে দীপিকা চরিত্রের মধ্যে এতটাই ডুবে গিয়েছিলেন যে নিজের মতো করে আরও নানা সংলাপ ও গালিগালাজ বলতে শুরু করেন।তিনি বলেন, একজন প্রতিষ্ঠিত তারকা হয়েও দীপিকার মধ্যে কোনো সংকোচ ছিল না। কে দেখছে বা কী ভাবছে, তা না ভেবে তিনি পুরো মনোযোগ দিয়েছিলেন চরিত্রকে বাস্তব করে তোলার কাজে।জয়তী ভাটিয়ার মতে, কাজের প্রতি এমন নিবেদন খুব কম অভিনেতা-অভিনেত্রীর মধ্যেই দেখা যায়। আর সেই নিষ্ঠার প্রতিফলনই দর্শক পেয়েছেন ‘রাম লীলা’ সিনেমায় দীপিকা পাড়ুকোনের অভিনয়ে।

দীপিকার অভিনয় প্রস্তুতির চমক