দৈনিক সংবাদ দিগন্ত

বৈধ অভিবাসনের পথ আরও প্রসারিত করতে আইওএমের সঙ্গে সহযোগিতা জোরদারের আহ্বান

নিয়মিত ও বৈধ অভিবাসনের পথ আরও প্রসারিত করতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএমের সঙ্গে সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।পররাষ্ট্র মন্ত্রণালয়ে আইওএমের অপারেশনস বিষয়ক উপ-মহাপরিচালক উগোচি ড্যানিয়েলসের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।তিনি বলেন, অভিবাসীদের সুরক্ষা নিশ্চিত করা, অনিয়মিত অভিবাসন রোধ, নৈতিক উপায়ে কর্মী নিয়োগ এবং বৈশ্বিক শ্রমবাজারের পরিবর্তিত চাহিদার সঙ্গে বাংলাদেশের কর্মশক্তিকে সামঞ্জস্যপূর্ণ করা জরুরি।আরও  পড়ুন, ‘দেশকে পরিচ্ছন্ন রাখতে সবার সম্মিলিত উদ্যোগ দরকার’ : প্রধানমন্ত্রীপ্রতিমন্ত্রী স্বাস্থ্যসেবা, কেয়ারগিভিং এবং কৃষি খাতে দক্ষ কর্মীদের জন্য নতুন সুযোগ তৈরিতে আইওএমের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে নারী অভিবাসী শ্রমিকদের অধিকার ও কল্যাণ সুরক্ষায় জনসচেতনতা এবং সহায়তা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।বৈঠকে নিরাপদ, শৃঙ্খলিত ও নিয়মিত অভিবাসনের বৈশ্বিক চুক্তি বাস্তবায়নে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়। পাশাপাশি সংকটকবলিত দেশগুলো থেকে বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসন এবং মানবপাচার রোধে আইওএমের সহযোগিতার প্রশংসা করেন প্রতিমন্ত্রী।বৈঠকে উভয় পক্ষ নিরাপদ অভিবাসন, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং বাংলাদেশ-আইওএম সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

বৈধ অভিবাসনের পথ আরও প্রসারিত করতে আইওএমের সঙ্গে সহযোগিতা জোরদারের আহ্বান