পাঁচবিবিতে অসহায় মুদি দোকানিকে সহায়তায় এগিয়ে এলো সবুজ বাংলা সমাজ কল্যাণ সংস্থা
জয়পুরহাটের পাঁচবিবিতে অসহায় এক মুদি দোকানিকে নগদ অর্থ, দোকানের মালামাল ও প্রয়োজনীয় সামগ্রী প্রদান করেছে সামাজিক সংগঠন “সবুজ বাংলা সমাজ কল্যাণ সংস্থা”। মানবিক এই উদ্যোগে স্থানীয়দের মাঝে প্রশংসার সৃষ্টি হয়েছে।সংস্থার পক্ষ থেকে মুদি দোকানি শাহনাজ বেগমের হাতে দোকানের বিভিন্ন মালামাল, নগদ অর্থ ও প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়।আরও পড়ুন , গাজীপুর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল করতে হয়রানির অভিযোগ এ সময় উপস্থিত ছিলেন সবুজ বাংলা সমাজ কল্যাণ সংস্থার পরিচালক ও পাঁচবিবি মডেল প্রেসক্লাবের উপদেষ্টা মো. বাবুল হোসেন এবং শাখা ব্যবস্থাপক মো. মজিদ মন্ডল উপস্থিত অতিথিরা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই এ সংগঠনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রমঅব্যাহত থাকবে বলেও তারা জানান।স্থানীয়রা এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।অঅরও পড়ুন , গঙ্গাচড়ায় স্বাস্থ্যসেবা ও কৃষি উন্নয়ন নিয়ে পৃথক সভা অনুষ্ঠিত