দৈনিক সংবাদ দিগন্ত

খাগড়াছড়িতে ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী পরিবারের মাঝে বৃক্ষচারা বিতরণ

খাগড়াছড়িতে ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী পরিবারের মাঝে ফলদ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। একই সাথে উপজাতীয় শরণার্থী ও উদ্বাস্তু বিষয়ক টাস্কফোর্স কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে।৫ জুলাই (রবিবার) সকালে উপজাতীয় শরণার্থী ও উদ্বাস্তু বিষয়ক টাস্কফোর্স কার্যালয়ের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি "৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ" কর্মসূচীর আওতায় ভারত প্রত্যাগত ৫০০ উপজাতীয় শরণার্থী পরিবারের মাঝে এই চারা বিতরণ করা হয়। বিতরণকৃত চারার মধ্যে প্রতিটি পরিবারকে ১টি নারিকেল, ২টি বারোমাসি আম ও ১টি করে মেহগনি গাছের চারা দেওয়া হয়। চারা বিতরণ শেষে অফিস প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়।আরও  পড়ুন, পত্নীতলা থানার মাদক বিরোধী অভিযানে অবৈধ মাদকদ্রব্য সেবন করায় চারজন আটকএ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেনজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, সহ-সভাপতি মংসাথোয়াই চৌধুরী, জুম্ম শরণার্থী কল্যাণ সমিতির সভাপতি অজিত বরণ চাকমা, সাধারণ সম্পাদক সন্তোষিত চাকমা বকুল এবং টাস্কফোর্স কার্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এম রাশেদুল হক, জুম্ম শরণার্থী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ ও উপজাতীয় শরণার্থী পরিবারের সদস্যরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন সম্প্রসারণ এবং শরণার্থী পরিবারগুলোর মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তারা বিতরণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যার মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানান।

খাগড়াছড়িতে ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী পরিবারের মাঝে বৃক্ষচারা বিতরণ