দৈনিক সংবাদ দিগন্ত

মৌচাকে প্রকাশ্যে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

রাজধানীর রমনা থানার মৌচাক এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা ও ব্যবসায়ী মোহাম্মদ বিল্লাল হোসেন তালুকদার। সোমবার রাত ৮টার দিকে আনারকলি মার্কেটের সামনের একটি গলিতে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীদের দাবি, একদল হামলাকারী বিল্লাল হোসেন তালুকদারের ওপর অতর্কিত হামলা চালিয়ে তাকে বুকের ডান পাশে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৯টা ২০ মিনিটের দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।আরও পড়ুন, রামপুরায় শ্রমিক বিক্ষোভে অচল সড়ক, চাকরি ফেরতের দাবিতে উত্তাল বিটিভি মোড়নিহত বিল্লাল হোসেন তালুকদার মালিবাগের বাগানবাড়ি এলাকার বাসিন্দা এবং পেশায় ইট-বালুর ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তিনি রমনা থানার ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিসেবেও পরিচিত ছিলেন।পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সালিশকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং হামলাকারীদের শনাক্তে তদন্ত চলছে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্স জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ বলছে, জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।আরও  পড়ুন, রাস্তা পার হতে গিয়ে প্রাণ হারালেন পথচারী, আটক মোটরসাইকেল চালক

মৌচাকে প্রকাশ্যে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা  নিহত