দৈনিক সংবাদ দিগন্ত

পুলিশকে সংবিধান ও জনগণের প্রতি দায়বদ্ধ থেকে কাজ করার নির্দেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ কোনো রাজনৈতিক দল বা বিশেষ গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জনগণের আস্থা অর্জন করতে হলে পুলিশকে দলীয় প্রভাবমুক্ত, পেশাদার, মানবিক ও প্রযুক্তিনির্ভর বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে।রোববার সকালে রাজশাহীর চারঘাটে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় ২৭তম বিসিএস পুলিশ ব্যাচের প্রথম পর্যায়ের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের ছয় মাসব্যাপী মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। তাই কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর স্বার্থ নয়, সংবিধান, আইন ও জনগণের প্রতি দায়বদ্ধ থেকেই দায়িত্ব পালন করতে হবে।আরও  পড়ুন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের সব ইউনিটে জরুরি নিরাপত্তা নির্দেশনাতিনি দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে সততা, স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের ছাত্র-গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের আদর্শ ধারণ করে নবীন পুলিশ কর্মকর্তাদের দায়িত্ব পালন করতে হবে।ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর দক্ষতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সাইবার অপরাধ, ডিজিটাল প্রতারণা ও তথ্যপ্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি কারিগরি দক্ষতা বাড়াতে হবে।অনুষ্ঠানে প্রশিক্ষণে বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। ৫৮ জন শিক্ষানবিশ এএসপি আনুষ্ঠানিকভাবে মাঠপর্যায়ের কর্মজীবনে প্রবেশ করেন।

পুলিশকে সংবিধান ও জনগণের প্রতি দায়বদ্ধ থেকে কাজ করার নির্দেশ : স্বরাষ্ট্রমন্ত্রী