দৈনিক সংবাদ দিগন্ত

সামুদ্রিক নিরাপত্তা জোরদারে দেশীয় সক্ষমতাই হবে প্রধান শক্তি: প্রতিরক্ষা উপদেষ্টা

দেশের সামুদ্রিক নিরাপত্তা জোরদারে দেশীয় সক্ষমতাকেই প্রধান শক্তি হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম। সোমবার বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত নারায়ণগঞ্জ ডকইয়ার্ড পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। দেশের প্রতিরক্ষা সক্ষমতা, নৌ-শক্তি ও সামুদ্রিক নিরাপত্তা আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এই পরিদর্শন করেন তিনি।আরও পড়ুন, ইউরিয়া সার ও জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকপ্রতিরক্ষা উপদেষ্টা বলেন, জাতীয় নিরাপত্তা, নৌ-শক্তি ও সামুদ্রিক স্বার্থ সুরক্ষায় দেশীয় নৌ-শিল্পের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাহাজ নির্মাণ, মেরামত ও রক্ষণাবেক্ষণ সক্ষমতা বাড়িয়ে নারায়ণগঞ্জ ডকইয়ার্ডকে একটি আধুনিক ও কার্যকর নৌ-শিল্প প্রতিষ্ঠানে পরিণত করার ওপর জোর দেন তিনি। পরিদর্শনকালে তাকে ডকইয়ার্ডের সার্বিক কার্যক্রম, জাহাজ নির্মাণ ও মেরামত সক্ষমতা, আধুনিক কারিগরি সুবিধা, অবকাঠামোগত উন্নয়ন এবং চলমান প্রকল্প সম্পর্কে বিস্তারিত ব্রিফ করা হয়। পরে তিনি ডকইয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, উৎপাদন এলাকা, ওয়ার্কশপ ও মেরামত সুবিধা ঘুরে দেখেন।আরও পড়ুন, সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষায় নিষ্ক্রিয়তা কেন বেআইনি নয়, জানতে চেয়ে হাইকোর্টের রুলড. শামছুল ইসলাম প্রতিটি কার্যক্রমে গুণগত মান, সময়নিষ্ঠতা, প্রযুক্তিগত দক্ষতা ও পেশাদারিত্ব নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একইসঙ্গে আধুনিক প্রযুক্তির ব্যবহার, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল তৈরি এবং পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠানের সক্ষমতা আরও বাড়ানোর নির্দেশনা দেন। তিনি বলেন, দেশীয় সম্পদ, দক্ষতা ও প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে জাতীয় প্রতিরক্ষা প্রস্তুতিকে আরও শক্তিশালী করতে হবে। নারায়ণগঞ্জ ডকইয়ার্ডকে তিনি দেশের সামুদ্রিক সক্ষমতা, প্রতিরক্ষা প্রস্তুতি এবং আত্মনির্ভরশীলতার গুরুত্বপূর্ণ ভিত্তি বলেও উল্লেখ করেন।আরও পড়ুন, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতায় জাতীয় সমন্বয় কমিটি গঠন প্রতিরক্ষা উপদেষ্টা কর্মকর্তা, প্রকৌশলী ও কারিগরি জনবলের পেশাদারিত্বের প্রশংসা করে দায়িত্ববোধ ও দেশপ্রেম নিয়ে কাজ করার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নারায়ণগঞ্জ ডকইয়ার্ড ভবিষ্যতে দেশের নৌ ও সামুদ্রিক সক্ষমতা বৃদ্ধিতে আরও বড় ভূমিকা রাখবে।

সামুদ্রিক নিরাপত্তা জোরদারে দেশীয় সক্ষমতাই হবে প্রধান শক্তি: প্রতিরক্ষা উপদেষ্টা