দৈনিক সংবাদ দিগন্ত

জলমহাল দখলের অভিযোগের বিরুদ্ধে গ্রামবাসীর প্রতিবাদ সভা

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়নের মির্জপুর গ্রামের বিএনপি নেতা মোঃ সানোয়ার হোসেন এর বিরুদ্ধে,ইজারাকৃত জলমহাল দখলের অভিযোগের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে গ্রামবাসী।শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টার দিকে মির্জাপুর জামে মসজিদ কমিটির উদ্যোগে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য বিষয় হলো ইজারাকৃত জলমহাল দখলের অভিযোগ এনে কয়েকটি অনলাইন পোর্টালে খবর প্রকাশিত হয়। যা মানহানীর সামিল হয়েছে বলে গ্রামবাসী অভিযোগ তুলেছে। এক্ষেত্রে মসজিদ কমিটি,গ্রামবাসী এবং বিএনপি নেতা মোঃ সানোয়ার হোসেন এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ছে।এসময় বক্তব্য মসজিদ কমিটির সভাপতি মোঃ চাঁনমিয়া,সাধারণ সম্পাদক মোঃ জসিমউদদীন, কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম,বিএনপি নেতা মোঃ সানোয়ার হোসেন, তারা বক্তব্যে বলেন, প্রকাশিত সংবাদে সানোয়ার হোসেনকে জরিয়ে ইজারাকৃত ঘাসী নদী ২য় খণ্ড জলমহাল দখলের চেষ্টা এবং মাছ লুটের সঙ্গে জড়িত হিসেবে উল্লেখ করা হয়েছে,আরও  পড়ুন, গাজীপুরে সিলিন্ডারের আগুনে পুড়ল ৩৮ ঘর ক্ষতি প্রায় কোটি টাকা যা সম্পূর্ণ মিথ্যা,বানোয়াট ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। প্রকৃতপক্ষে, যে অংশ নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে, সেটি ইজারাকৃত জলমহালের অন্তর্ভুক্ত নয়। ওই অংশটি দীর্ঘদিন ধরে মির্জাপুর গ্রামের জামে মসজিদের ভোগদখলে রয়েছে এবং স্থানীয়ভাবে মসজিদের স্বার্থসংশ্লিষ্ট সম্পদ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।এছাড়াও সানোয়ার হোসেন বলেন, মসজিদ ও স্থানীয় জনগণের স্বার্থে বিষয়টি নিয়ে কথা বলায় আমাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে আমার বিরুদ্ধে মাছ লুট ও জলমহাল দখলের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি কোনো জলমহাল দখল করিনি এবং মাছ লুটের সঙ্গেও জড়িত নই। আমি প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্তের মাধ্যমে সঠিক বিচার চাই।

জলমহাল দখলের অভিযোগের বিরুদ্ধে  গ্রামবাসীর প্রতিবাদ সভা