চকরিয়ায় প্রতিবন্ধী, বন্যায় ক্ষতিগ্রস্ত ও উপকার ভোগীদের মাঝে ক্ষুদ্রঋণ, অনুদান ও ফ্যামিলি কার্ড বিতরণ
কক্সবাজারের চকরিয়া উপজেলায় দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন, পল্লী সমাজসেবা (আরএসএস) কার্যক্রম এবং বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় ক্ষুদ্রঋণ, অনুদান ও ফ্যামিলি কিট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) চকরিয়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের মাঝে এসব সহায়তা দেওয়া হয়েছে । এ সময় ৩ জন প্রতিবন্ধী ব্যক্তিকে ১ লাখ টাকা ক্ষুদ্রঋণ, ২৫ জন ঋণগ্রহীতাকে ১০ লাখ ৫৫ হাজার টাকা সুদমুক্ত ক্ষুদ্রঋণ এবং ১০টি স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংগঠনকে ৩ লাখ ৯০ হাজার টাকা এককালীন অনুদান বিতরন করা হয়েছে। আরও পড়ুন, ম্রাসা থোয়াই মারমাকে চেয়ারম্যান করে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠনএর পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার ও শিশু পরিবারের মাঝে ২০০টি ফ্যামিলি কিট বিতরণ করা হয়েছে ।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি কক্সবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শাহী নেওয়াজ তাদের মাঝে এ সব বিতরন কালে তিনি বলেন প্রান্তিক, অসহায়, প্রতিবন্ধী ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও স্বাবলম্বী করে তুলতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় চকরিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ তৈয়ব আলীসহ সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। প্রান্তিক, অসহায়, প্রতিবন্ধী ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও স্বাবলম্বী করে তুলতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এতে কোন ধরনের সন্দেহ নেই।