মহেশপুরে প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করেন ইউএনও
ঝিনাইদহের মহেশপুর উপজেলার কুশাডাঙ্গা প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন করেছেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদ হোসেন। পরিদর্শন কালে তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করেন।গতকাল দুপুরে পরিদর্শনের সময় ইউএনও সাজ্জাদ হোসেন বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম, শিক্ষার পরিবেশ,অবকাঠামোগত অবস্থা এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষা ও পুনর্বাসন কার্যক্রম সম্পর্কেআরও পড়ুন, গোপালপুরের মুন্নি হত্যার বিচার দাবী তার পিতা-মাতারখোঁজখবর নেন।এ সময় তিনি বিদ্যালযয়ের সার্বিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেনএবং ভবিষ্যতেও বিদ্যালয়ের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। বিশেষ করে প্রতিবন্ধী শিশুদের শিক্ষার প্রসার, তাদের দক্ষতা উন্নয়ন এবং একটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করারও আহ্ধসঢ়;বান জানান।এ সময় উপস্থিত ছিলেন বিদ্যায়ল ম্যানেজিং কমিটির সভাপতি আহমদ আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীন আলম, ম্যানেজিং কমিটির সদস্য শামীম হোসেন, মাসুদ পারভেজ,শিক্ষক কমরুজ্জামান,রাজু আহাম্মেদ,তহমিনা খাতুন,সাদিয়া সুলতানা প্রমুখ।