দৈনিক সংবাদ দিগন্ত

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু

 দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা ১০ মিনিটে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।এ নির্বাচনের মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত করবেন সংসদ সদস্যরা। মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোটার হিসেবে ভোটাধিকার প্রয়োগ করবেন।এবারের নির্বাচনে মুখোমুখি হয়েছেন ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ।আরও  পড়ুন, রাষ্ট্রপতি নির্বাচন আজ, ভোট দিতে পারছেন না মির্জা আব্বাস১৯৯১ সালে সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর ওই বছরই প্রথমবার সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এরপর টানা সাতজন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এবার দ্বিতীয়বারের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিচ্ছেন সংসদ সদস্যরা।এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।বুধবার নির্বাচন ভবনে আয়োজিত ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা পাওয়া যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু