দৈনিক সংবাদ দিগন্ত

কিশোরীর কাছ থেকে স্বর্ণ–টাকা হাতিয়ে নেওয়া চক্রের মূলহোতা গ্রেফতার

গাজীপুরের শ্রীপুর ও ময়মনসিংহ এলাকায় অভিযান চালিয়ে ভুয়া তান্ত্রিক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৬৪ লাখ টাকার স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।গ্রেফতাররা হলেন মুছা মিয়া (২৯), রফিকুল ইসলাম (২৮) এবং মনির হোসেন (২১)। এর মধ্যে মনির হোসেনকে চক্রের মূলহোতা হিসেবে চিহ্নিত করেছে পিবিআই।পিবিআই জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তান্ত্রিক পরিচয়ে প্রতারণার মাধ্যমে তারা কিশোরী লুবনা (ছদ্মনাম)-এর কাছ থেকে টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নেয়।আরো পড়ুন , একই রাতে দুই মৃত্যু একই কবরস্থানে মা–ছেলের শেষ বিদায়ভুক্তভোগী শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। অভিযোগ অনুযায়ী, টিকটকে “কবিরাজ” পরিচয়ে এক প্রতারকের সঙ্গে তার পরিচয় হয় এবং পরে ইমো অ্যাকাউন্টের মাধ্যমে যোগাযোগ চালিয়ে তাকে বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হয়।ধাপে ধাপে বিকাশের মাধ্যমে প্রায় ২ লাখ ৪৩ হাজার টাকা নেওয়ার পাশাপাশি পরে তার পরিবারের প্রায় সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ টাকা হাতিয়ে নেয় চক্রটি।পরবর্তীতে আরও টাকা দাবি করলে সন্দেহ তৈরি হয় এবং বিষয়টি পরিবারের কাছে ধরা পড়ে। পরে শেরপুর থানায় মামলা দায়ের করা হয়।তদন্তের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুরের শ্রীপুরে অভিযান চালিয়ে প্রথমে দুইজনকে এবং পরে মূলহোতাসহ তিনজনকে গ্রেফতার করা হয় বলে জানায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন।

কিশোরীর কাছ থেকে স্বর্ণ–টাকা হাতিয়ে নেওয়া চক্রের মূলহোতা গ্রেফতার