দৈনিক সংবাদ দিগন্ত

সর্বজনীন পেনশনে নতুন ছয় সুবিধার উদ্যোগ

সর্বজনীন পেনশন কর্মসূচিকে আরও আকর্ষণীয় করতে নতুন ছয়টি সুবিধা যুক্ত করার উদ্যোগ নিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ।বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর সচিবালয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের চতুর্থ বৈঠকে এসব প্রস্তাব উপস্থাপনের কথা রয়েছে। বৈঠকে সভাপতিত্ব করবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে পাঁচ বছর চাঁদা দেওয়ার পর বিশেষ পরিস্থিতিতে জমা অর্থ তোলার সুযোগ। শারীরিক বা আর্থিক কারণে অক্ষম হলে বিশেষ বিবেচনায় এ সুবিধা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।পেনশনভোগীর মৃত্যুর পর তার মনোনীত স্বামী বা স্ত্রীকে আজীবন পেনশন দেওয়ার প্রস্তাবও রয়েছে। আরও পড়ুন, কমদামি সিগারেটের দাম আবারও বাড়লপাশাপাশি বর্তমানে ৬০ বছর বয়স থেকে পেনশন পাওয়ার নিয়ম পরিবর্তন করে ৫৫ বছর বয়স থেকেই পেনশন চালুর প্রস্তাব করা হয়েছে।এ ছাড়া সর্বজনীন পেনশনে ইসলামি পদ্ধতির একটি সংস্করণ চালু এবং স্বাস্থ্য বিমা সুবিধা যুক্ত করার প্রস্তাব রয়েছে।পেনশন কর্মসূচিতে গ্রাহক নিবন্ধনকারী ব্যাংক ডাক বিভাগ ও মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর কমিশন ১৫ টাকা থেকে বাড়িয়ে ২৫ টাকা করার প্রস্তাব করা হয়েছে।দীর্ঘমেয়াদি মূল্যস্ফীতি ও মুনাফার হার পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় রিজার্ভ বা কনটিনজেন্সি তহবিল গঠনের প্রস্তাবও রয়েছে।তবে এসব প্রস্তাব এখনো অনুমোদনসাপেক্ষ। পরিচালনা পর্ষদের অনুমোদনের পর জাতীয় পেনশন কর্তৃপক্ষ এগুলো বাস্তবায়নের উদ্যোগ নেবে।

সর্বজনীন পেনশনে নতুন ছয় সুবিধার উদ্যোগ