দৈনিক সংবাদ দিগন্ত

ইউরিয়া সার ও জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠক

মালয়েশিয়া থেকে সরকার-টু-সরকার বা জি-টু-জি ভিত্তিতে ইউরিয়া সার আমদানির সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেছে বাংলাদেশ। এ বিষয়ে মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি ও কেমিক্যাল প্রতিষ্ঠান পেট্রোনাস কেমিক্যালস গ্রুপ বেরহাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী।আরও পড়ুন, অর্থপাচার মামলায় কঠোর পদক্ষেপ: লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতারসোমবার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন জানায়, ১৮ মে পেট্রোনাস টুইন টাওয়ারে প্রতিষ্ঠানটির কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পেট্রোনাস কেমিক্যালস গ্রুপ বেরহাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর মাজুইন ইসমাইলের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিদল সার ও জ্বালানি খাতে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা করে।আরও পড়ুন, রক্তপাতহীন নির্বাচন চাই’ দলগুলোর প্রতি সিইসির কড়া বার্তাবৈঠকে বিশেষভাবে মালয়েশিয়া থেকে জি-টু-জি ভিত্তিতে ইউরিয়া সার আমদানির সম্ভাবনা তুলে ধরা হয়। পাশাপাশি এলপিজি, এলএনজি এবং অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আমদানির ক্ষেত্রেও দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশের আগ্রহকে ইতিবাচকভাবে নিয়েছে পেট্রোনাস কেমিক্যালস গ্রুপ। প্রতিষ্ঠানটি মালয়েশিয়া থেকে ইউরিয়া সার সরবরাহের বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে বলে জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।আরও পড়ুন, ঈদে জমে উঠছে অনলাইন পশুর হাট, বাড়ছে ‘শরিকানা’ কোরবানির চাহিদাবৈঠকে পেট্রোনাস কেমিক্যালস মার্কেটিং বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সার বিপণন বিভাগের প্রধান উপস্থিত ছিলেন। বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে উপ-হাইকমিশনার, প্রথম সচিব (বাণিজ্যিক) এবং তৃতীয় সচিব (রাজনৈতিক) বৈঠকে অংশ নেন। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে কৃষিখাতে ইউরিয়া সারের উচ্চ চাহিদা থাকায় নতুন উৎস থেকে আমদানি নিশ্চিত করা গেলে সরবরাহ ব্যবস্থায় স্থিতিশীলতা আসতে পারে। একইসঙ্গে জ্বালানি খাতে মালয়েশিয়ার সঙ্গে সহযোগিতা বাড়লে দেশের জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে।

ইউরিয়া সার ও জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠক