দৈনিক সংবাদ দিগন্ত

পূর্ব মৌচাক কেন্দ্রীয় জামে মসজিদের নির্মাণকাজের শুভ উদ্বোধন

গাজীপুরের মৌচাক এলাকার পূর্ব মৌচাকে কেন্দ্রীয় জামে মসজিদের নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) এক অনুষ্ঠানের মাধ্যমে মসজিদের নির্মাণকাজের উদ্বোধন করেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান।উদ্বোধনী অনুষ্ঠানে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট কামরুল ইসলাম, হাজী আব্দুল ওহাবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় নেতাকর্মী ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।মসজিদটির নির্মাণকাজ বাস্তবায়নে সহযোগিতা করছে নিট প্লাস লিমিটেড। প্রতিষ্ঠানের পক্ষ থেকে ইখতিয়ার আহমেদ পাটোয়ারী জানান, পূর্ব মৌচাক এলাকার মুসল্লিদের দীর্ঘদিনের প্রয়োজনের কথা বিবেচনা করে মসজিদটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।তিনি বলেন, “নিট প্লাস লিমিটেডের পক্ষ থেকে মসজিদ নির্মাণের যাবতীয় ব্যয় বহন করা হবে।আরও পড়ুন,লঞ্চ বন্ধের দিনেও ভাড়ার গল্প, চাঁদাবাজদের পক্ষে জবি ছাত্রদল আহ্বায়ক হিমেল নির্মাণকাজ সম্পন্ন হলে এলাকার মুসল্লিরা এখানে নিয়মিত জামাতে নামাজ আদায় করতে পারবেন।”স্থানীয় মুসল্লিরা জানান, পূর্ব মৌচাক এলাকায় একটি কেন্দ্রীয় মসজিদের প্রয়োজন দীর্ঘদিনের। মসজিদটির নির্মাণকাজ শুরু হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত নির্মাণকাজ শেষ করে মুসল্লিদের নামাজ আদায়ের ব্যবস্থা করার প্রত্যাশা ব্যক্ত করেন।অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, ধর্মীয় উপাসনালয় নির্মাণ শুধু ইবাদতের স্থান তৈরি নয়, বরং এটি এলাকার মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সামাজিক বন্ধন ও সহযোগিতার ক্ষেত্রও তৈরি করবে।উদ্বোধন শেষে মসজিদের নির্মাণকাজের সফলতা এবং এলাকার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়

পূর্ব মৌচাক কেন্দ্রীয় জামে মসজিদের নির্মাণকাজের শুভ উদ্বোধন