টানা পাঁচ দিনের বৃষ্টির আভাস, ভারি বর্ষণের শঙ্কা
আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি ও ভারি বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বেশির ভাগ বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা বেশি থাকবে।মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।আরও পড়ুন, শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরাতে ভারতের প্রতি বাংলাদেশের অনুরোধপরবর্তী তিন দিনও একই ধরনের আবহাওয়া বিরাজ করবে। বুধবার ও বৃহস্পতিবার দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারি থেকে অতিভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।শুক্রবার পর্যন্ত বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। টানা বৃষ্টিতে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা, পাহাড়ি এলাকায় ভূমিধস এবং নদীবন্দরগুলোতে সতর্কতা জারির প্রয়োজন হতে পারে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় সতর্কবার্তা দেওয়া হবে। তাই অপ্রয়োজনে ঝুঁকিপূর্ণ এলাকায় যাতায়াত না করা এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।