ঢাকায় নতুন চার থানা ও একাধিক পুলিশ ফাঁড়ির পরিকল্পনা ডিএমপির
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করতে এবং নাগরিক সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ঢাকায় আরও চারটি নতুন থানা এবং একাধিক পুলিশ ফাঁড়ি স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।আরও পড়ুন, ঈদুল আজহায় স্কুল-কলেজে ১৬ দিন ও মাদ্রাসায় ২১ দিনের ছুটি নির্ধারণশুক্রবার দুপুরে খিলক্ষেতের তিনশ’ ফুট এলাকায় পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি–১-এ নতুন খিলক্ষেত পুলিশ ফাঁড়ির উদ্বোধনী অনুষ্ঠানে এ পরিকল্পনার কথা জানান ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ফাঁড়ির উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির।আরও পড়ুন, ঈদুল আজহা ঘিরে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরুডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার জানান, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় পুলিশ ফাঁড়ির সংখ্যা বাড়ানোর পাশাপাশি চারটি নতুন থানার প্রস্তাব প্রক্রিয়াধীন রয়েছে। ইতোমধ্যে কারওয়ান বাজারে একটি পুলিশ ক্যাম্প চালু করা হয়েছে, যার লক্ষ্য চাঁদাবাজি ও অপরাধ নিয়ন্ত্রণ। তিনি আরও জানান, রায়েরবাজারে নতুন থানার প্রস্তাব মন্ত্রণালয়ে রয়েছে। মোহাম্মদপুর, আদাবর ও হাজারীবাগের কিছু অংশ নিয়ে নতুন থানা গঠনের পরিকল্পনাও চলছে। পাশাপাশি ভাটারা, বাড্ডা ও খিলক্ষেত এলাকার অংশ নিয়ে ‘বসুন্ধরা’ নামে নতুন থানা এবং খিলগাঁও এলাকায় আরেকটি থানা স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে।আরও পড়ুন, ১২৪ হজ ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৪৮ হাজারের বেশি হাজি, মৃত্যু ১০ জনএ ছাড়া পূর্বাচল এলাকায় চারটি থানা ও ছয়টি পুলিশ ফাঁড়ি স্থাপনের পরিকল্পনাও রয়েছে। মোহাম্মদপুর, বাড্ডা, গেন্ডারিয়া ও ওয়ারীসহ বিভিন্ন এলাকায় নতুন পুলিশ ফাঁড়ি স্থাপনের কাজ চলছে। উদ্বোধনী অনুষ্ঠানে আইজিপি বলেন, দ্রুত নগরায়ন ও জনসংখ্যা বৃদ্ধির কারণে খিলক্ষেতসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় আরও শক্তিশালী পুলিশ উপস্থিতি প্রয়োজন হয়ে পড়েছে। নতুন ফাঁড়ির মাধ্যমে দ্রুত সেবা নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি জানান।