শাহবাগে শিক্ষকদের অবস্থান, পুলিশের ব্যারিকেড ও জলকামান প্রস্তুত
আগস্ট মাসেই যোগদান ও পদায়নের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা।রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয়ে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে যান আন্দোলনকারীরা।শাহবাগে পৌঁছালে পুলিশের বাধার মুখে রাস্তার একপাশে অবস্থান নেন তারা। সেখানে পুলিশ ব্যারিকেড দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জলকামানও প্রস্তুত রাখা হয়।আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।আরও পড়ুন, পুলিশকে সংবিধান ও জনগণের প্রতি দায়বদ্ধ থেকে কাজ করার নির্দেশ : স্বরাষ্ট্রমন্ত্রীএর আগে সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের আগামী ১ অক্টোবর যোগদান করানো হবে এবং পরে বিদ্যালয়ে পদায়ন ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।তবে আন্দোলনকারীদের দাবি, তারা অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে চান না। চলতি আগস্ট মাসেই যোগদান ও বিদ্যালয়ে পদায়নের নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।শাহবাগে আন্দোলনকারীদের সঙ্গে দফায় দফায় আলোচনা করছে পুলিশ। তবে শিক্ষকরা তাদের অবস্থান থেকে সরে আসতে রাজি নন।আন্দোলনকারীরা জানিয়েছেন, আগস্টেই যোগদান ও পদায়নের বিষয়ে সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাদের কর্মসূচি চলবে।