দৈনিক সংবাদ দিগন্ত

সাতক্ষীরায় পুলিশের নির্বাচনী বিষয়ক প্রশিক্ষণ কোর্স এর উদ্ধোধন

'নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি'' সংক্রান্ত প্রশিক্ষণ কোর্স এর শুভ উদ্বোধন করা হয়েছে।বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার সার্বিক দিকনির্দেশনায়  ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সাতক্ষীরার আয়োজনে ০২ (দুই) দিন মেয়াদী “নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি” বিষয়ক প্রশিক্ষণ কোর্স এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আরও  পড়ুন, অনলাইন জুয়া চক্রের বিরুদ্ধে অভিযানে শ্রেষ্ঠত্ব, পুরস্কৃত জয়পুরহাট ডিবির এসআই শাখাওয়াতউক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি” বিষয়ক প্রশিক্ষণ কোর্স এর শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।এসময় আরও উপস্থিত ছিলেন এ.এস.এম হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ও কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সাতক্ষীরাসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী পুলিশ সদস্যবৃন্দ।

সাতক্ষীরায় পুলিশের নির্বাচনী বিষয়ক প্রশিক্ষণ কোর্স এর উদ্ধোধন