এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে কোয়ার্টার ফাইনালে মাঠে না নেমেই সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। বৃষ্টির কারণে মালয়েশিয়ার বিপক্ষে নির্ধারিত ম্যাচটি বাতিল হওয়ায় র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে শেষ চারে জায়গা করে নিয়েছে লিটন দাসের দল।আজ বাংলাদেশ সময় সকাল ১১টায় মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলার কথা ছিল বাংলাদেশের। তবে ম্যাচ শুরুর প্রায় সাড়ে তিন ঘণ্টা আগেই বৃষ্টির কারণে ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত জানানো হয়।বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবাল জানিয়েছেন, সকালে গেমস কর্তৃপক্ষ তাদের ম্যাচ বাতিলের বিষয়টি জানায়। এ কারণে বাংলাদেশ দলকে স্টেডিয়ামেও যেতে হচ্ছে না।জাপানের নাগোয়ায় টানা বৃষ্টিতে এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল পর্বে বিঘ্ন ঘটছে। আরও পড়ুন, টানা জ্বরে এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন শান্ত, ফিরছেন দেশেএর আগে গতকাল দুটি কোয়ার্টার ফাইনাল বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি। আজ সকালে নেপাল ও শ্রীলঙ্কার ম্যাচও পরিত্যক্ত হয়েছে। মাঠ খেলার উপযোগী না হওয়ায়বাংলাদেশের ম্যাচও নির্ধারিত সময়ের আগেই বাতিল করা হয়।এবার সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। আগামী ১ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ৯টায় ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে বৃষ্টির কারণে এই ম্যাচ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।নির্ধারিত ম্যাচটি পরিত্যক্ত হলে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবিধায় ফাইনালে উঠবে পাকিস্তান। সে ক্ষেত্রে বাংলাদেশকে ব্রোঞ্জ পদকের জন্য লড়তে হবে।এর আগে এশিয়ান গেমসের নারী ক্রিকেটেও বৃষ্টির প্রভাব পড়ে। চীনের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচ পরিত্যক্ত হওয়ায় র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি সেমিফাইনালে উঠেছিল নিগার সুলতানা জ্যোতির দল।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।