মা হলেন অভিনেত্রী সোনম কাপুর
বলিউড অভিনেত্রী সোনম কাপুর ও ব্যবসায়ী আনন্দ আহুজার ঘরে এসেছে তাদের দ্বিতীয় সন্তান। রবিবার (২৯ মার্চ) সোনম একটি পুত্রসন্তানকে জন্ম দিয়েছেন। সুখবরটি তিনি নিজেই ইনস্টাগ্রামে ভাগ করে ভক্তদের জানান।সোনম লিখেছেন, “অসীম কৃতজ্ঞতা ও ভালোবাসায় পূর্ণ হৃদয়ে আমরা জানাচ্ছি যে, আমাদের পুত্রসন্তানের আগমন ঘটেছে। আমাদের পরিবার এখন আরও বড় হলো।”আরো পড়ুন , বাস্তবতার সঙ্গে লড়াই তিনি উল্লেখ করেন, বড় ছেলে বায়ু তার ছোট ভাইকে পেয়ে অত্যন্ত আনন্দিত। দম্পতি জানিয়েছে, চারজনের পরিবার হিসেবে জীবনের এই নতুন অধ্যায় শুরু করতে পেরে তারা গভীরভাবে ধন্য।সোনমের সুখবর শেয়ার করার পর বলিউডের সহকর্মী এবং ভক্তরা অভিনন্দন জানাতে শুরু করেছেন। কারিনা কাপুর খান লিখেছেন, “অভিনন্দন সোনা ও আনন্দ।” সোনমের বোন রিয়া কাপুর, অভিনেত্রী হুমা কোরেশিসহ আরও অনেক তারকা দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন।