দৈনিক সংবাদ দিগন্ত

ঈদের মিছিলে ‘পিনিক’

গেল রোজার ঈদে মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত মুক্তির তালিকা থেকে বাদ পড়ে যায় জাহিদ জুয়েল পরিচালিত সিনেমা ‘পিনিক’। তবে এবার অপেক্ষার অবসান ঘটিয়ে কোরবানির ঈদে সিনেমাটি প্রেক্ষাগৃহে আসার ঘোষণা দিয়েছেন নির্মাতা।‘পিনিক’ সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন আদর আজাদ ও শবনম বুবলী। সিনেমাটির মুক্তিকে ঘিরে দর্শকদের মধ্যে আগে থেকেই আগ্রহ তৈরি হয়েছে। রোজার ঈদে মুক্তির পরিকল্পনা থাকলেও নানা কারণে সেটি সম্ভব হয়নি। এবার কোরবানির ঈদকে সামনে রেখে নতুন করে মুক্তির প্রস্তুতি শুরু করেছেন সংশ্লিষ্টরা।সিনেমাটির প্রযোজক আশরাফ কিটু জানান, মুক্তি উপলক্ষে আগামীকাল একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।আরও  পড়ুন : নীল জলে অবকাশে পারশা সেখানে সিনেমাটির মুক্তির তারিখসহ অন্যান্য বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।‘পিনিক’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দেশের পরিচিত অভিনয়শিল্পী আলীরাজ, ফজলুর রহমান বাবু, সমু চৌধুরী, আজাদ আবুল কালাম, শিমুল খান, মোমেনা চৌধুরী এবং নবাগত কেয়া আল জান্নাহসহ আরও অনেকে।সিনেমাটি প্রযোজনা করছে ইউরো বাংলা। এর পরিবেশনার দায়িত্বে রয়েছে এআর মুভি নেটওয়ার্ক। সহপ্রযোজনার দায়িত্বে রয়েছে অথবা এন্টারটেইনমেন্ট।কোরবানির ঈদে নতুন সিনেমার তালিকায় ‘পিনিক’ যুক্ত হওয়ায় ঈদকেন্দ্রিক চলচ্চিত্র বাজারে প্রতিযোগিতা আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে সিনেমাটির মুক্তির চূড়ান্ত তারিখ ও প্রেক্ষাগৃহসংখ্যাসহ বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনের পরই জানা যাবে।

ঈদের মিছিলে ‘পিনিক’