বাসর রাতের নতুন গল্পে জোভান-কেয়া পায়েল
আসন্ন ঈদ উপলক্ষে নতুন এক প্রেম ও দাম্পত্য জীবনের গল্প নিয়ে দর্শকের সামনে হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান ও অভিনেত্রী কেয়া পায়েল। ‘পাল্লু বিল্লুর বিয়ে’ নামের বিশেষ নাটকে জুটি বেঁধেছেন এই দুই তারকা।নির্মাতা ও চিত্রনাট্যকার সাগর জাহানের নির্মাণে তৈরি হওয়া নাটকটি দাম্পত্য জীবনের শুরু এবং বাসর রাতকে ঘিরে ভিন্নধর্মী গল্প তুলে ধরবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নাটকে জোভান অভিনয় করেছেন ‘পাল্লু’ চরিত্রে এবং কেয়া পায়েলকে দেখা যাবে ‘বিল্লু’ চরিত্রে।আরও পড়ুন ,এবার গ্রামে ঈদ উদযাপন পরীমণিনির্মাতার ভাষ্য অনুযায়ী, নাটকটিতে পুরান ঢাকার সংস্কৃতি ও জীবনযাত্রার প্রতিফলন থাকবে। বিশেষ চমক হিসেবে কেয়া পায়েলকে দেখা যাবে ঢাকাইয়া ভাষায় কথা বলতে, যা দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা হতে পারে।নাটকটিতে আরও অভিনয় করেছেন ঝুনা চৌধুরী, মিলি বাশার, আজম খান, মাসুদ হারুন, দিশা ইসলাম এবং বাপ্পী আশরাফসহ আরও অনেকে।প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানিয়েছেন, আসন্ন ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন হিসেবে ‘পাল্লু বিল্লুর বিয়ে’ মুক্তি পাবে সিএমভির ইউটিউব চ্যানেলে।ঈদের নাটকপ্রেমী দর্শকদের জন্য এটি হতে যাচ্ছে নতুন স্বাদের এক বিনোদন, এমনটাই প্রত্যাশা নির্মাতাদের।আরও পড়ুন , বিচ্ছেদের পর কানে মৌনী রায়