দৈনিক সংবাদ দিগন্ত

বাসর রাতের নতুন গল্পে জোভান-কেয়া পায়েল

জোভান-কেয়া পায়েল

আসন্ন ঈদ উপলক্ষে নতুন এক প্রেম ও দাম্পত্য জীবনের গল্প নিয়ে দর্শকের সামনে হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান ও অভিনেত্রী কেয়া পায়েল। ‘পাল্লু বিল্লুর বিয়ে’ নামের বিশেষ নাটকে জুটি বেঁধেছেন এই দুই তারকা।নির্মাতা ও চিত্রনাট্যকার সাগর জাহানের নির্মাণে তৈরি হওয়া নাটকটি দাম্পত্য জীবনের শুরু এবং বাসর রাতকে ঘিরে ভিন্নধর্মী গল্প তুলে ধরবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নাটকে জোভান অভিনয় করেছেন ‘পাল্লু’ চরিত্রে এবং কেয়া পায়েলকে দেখা যাবে ‘বিল্লু’ চরিত্রে।

আরও পড়ুন ,এবার গ্রামে ঈদ উদযাপন পরীমণি

নির্মাতার ভাষ্য অনুযায়ী, নাটকটিতে পুরান ঢাকার সংস্কৃতি ও জীবনযাত্রার প্রতিফলন থাকবে। বিশেষ চমক হিসেবে কেয়া পায়েলকে দেখা যাবে ঢাকাইয়া ভাষায় কথা বলতে, যা দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা হতে পারে।নাটকটিতে আরও অভিনয় করেছেন ঝুনা চৌধুরী, মিলি বাশার, আজম খান, মাসুদ হারুন, দিশা ইসলাম এবং বাপ্পী আশরাফসহ আরও অনেকে।প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানিয়েছেন, আসন্ন ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন হিসেবে ‘পাল্লু বিল্লুর বিয়ে’ মুক্তি পাবে সিএমভির ইউটিউব চ্যানেলে।ঈদের নাটকপ্রেমী দর্শকদের জন্য এটি হতে যাচ্ছে নতুন স্বাদের এক বিনোদন, এমনটাই প্রত্যাশা নির্মাতাদের।

আরও পড়ুন , বিচ্ছেদের পর কানে মৌনী রায়

বিষয় : নতুন গল্প বাসর রাত পাল্লু বিল্লু

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

বাসর রাতের নতুন গল্পে জোভান-কেয়া পায়েল

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

আসন্ন ঈদ উপলক্ষে নতুন এক প্রেম ও দাম্পত্য জীবনের গল্প নিয়ে দর্শকের সামনে হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান ও অভিনেত্রী কেয়া পায়েল। ‘পাল্লু বিল্লুর বিয়ে’ নামের বিশেষ নাটকে জুটি বেঁধেছেন এই দুই তারকা।নির্মাতা ও চিত্রনাট্যকার সাগর জাহানের নির্মাণে তৈরি হওয়া নাটকটি দাম্পত্য জীবনের শুরু এবং বাসর রাতকে ঘিরে ভিন্নধর্মী গল্প তুলে ধরবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নাটকে জোভান অভিনয় করেছেন ‘পাল্লু’ চরিত্রে এবং কেয়া পায়েলকে দেখা যাবে ‘বিল্লু’ চরিত্রে।

আরও পড়ুন ,এবার গ্রামে ঈদ উদযাপন পরীমণি

নির্মাতার ভাষ্য অনুযায়ী, নাটকটিতে পুরান ঢাকার সংস্কৃতি ও জীবনযাত্রার প্রতিফলন থাকবে। বিশেষ চমক হিসেবে কেয়া পায়েলকে দেখা যাবে ঢাকাইয়া ভাষায় কথা বলতে, যা দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা হতে পারে।নাটকটিতে আরও অভিনয় করেছেন ঝুনা চৌধুরী, মিলি বাশার, আজম খান, মাসুদ হারুন, দিশা ইসলাম এবং বাপ্পী আশরাফসহ আরও অনেকে।প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানিয়েছেন, আসন্ন ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন হিসেবে ‘পাল্লু বিল্লুর বিয়ে’ মুক্তি পাবে সিএমভির ইউটিউব চ্যানেলে।ঈদের নাটকপ্রেমী দর্শকদের জন্য এটি হতে যাচ্ছে নতুন স্বাদের এক বিনোদন, এমনটাই প্রত্যাশা নির্মাতাদের।

আরও পড়ুন , বিচ্ছেদের পর কানে মৌনী রায়

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x