দৈনিক সংবাদ দিগন্ত

রাঙ্গামাটিতে ছাত্রদলের দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, ১৪৪ ধারা জারি

রাঙ্গামাটিতে জেলা ছাত্রদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।সোমবার (৪ মে) দুপুরে শহরের কাঠালতলী এলাকায় বিএনপি অফিসের সামনে এই ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, নবগঠিত কমিটি ও পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ থেকেই এ উত্তেজনার সূত্রপাত।গত শনিবার কেন্দ্রীয় ছাত্রদলের ঘোষণা অনুযায়ী রাঙ্গামাটি জেলা ছাত্রদলের ২৩ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়, যেখানে সভাপতি করা হয় মো. অলি আহাদকে। এরপর থেকেই পদবঞ্চিতরা কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ শুরু করে।আর ও পড়ুন , নাটোরের বড়াইগ্রামে নেশার টাকার জন্য ছুরিকাঘাতে মাকে হত্যা, ছেলে আটক সোমবার দুপুরে নবগঠিত কমিটির সমর্থকরা শোডাউন নিয়ে দলীয় কার্যালয়ের সামনে গেলে তাদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যান চলাচল বন্ধ হয়ে যায়।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাঙ্গামাটি কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ জসিম উদ্দিন জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

রাঙ্গামাটিতে ছাত্রদলের দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, ১৪৪ ধারা জারি