বলিউডে নায়কদের পাশাপাশি নায়িকারাও পারিশ্রমিকের দিক থেকে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছেন। জনপ্রিয়তা, অভিনয়দক্ষতা এবং সিনেমার বাণিজ্যিক সাফল্যে অবদানের কারণে শীর্ষ অভিনেত্রীদের পারিশ্রমিকও বেড়েছে। ইন্টারনেট মুভি ডেটাবেজের (আইএমডিবি) প্রকাশিত তালিকা অনুযায়ী, বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া পাঁচ অভিনেত্রীর মধ্যে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, কঙ্গনা রনৌত, ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাট। তালিকার শীর্ষে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের পাশাপাশি হলিউডেও নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। ‘ফ্যাশন’, ‘বরফি!’, ‘মেরি কম’ ও ‘দ্য হোয়াইট টাইগার’-এর মতো সিনেমায় অভিনয় করে প্রশংসা পেয়েছেন এই অভিনেত্রী। আইএমডিবির তথ্য অনুযায়ী, সিনেমাপ্রতি তাঁর পারিশ্রমিক ১৮ থেকে ৩০ কোটি টাকা। দ্বিতীয় স্থানে রয়েছেন দীপিকা পাড়ুকোন। ‘ওম শান্তি ওম’ দিয়ে বলিউডে অভিষেকের পর ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘বাজিরাও মাস্তানি’, ‘পদ্মাবত’ ও ‘পিকু’র মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। হলিউডের সিনেমাতেও কাজ করেছেন এই অভিনেত্রী। তাঁর সিনেমাপ্রতি পারিশ্রমিক ১৫ থেকে ৩০ কোটি টাকা। তৃতীয় অবস্থানে থাকা কঙ্গনা রনৌত অভিনয়ের পাশাপাশি প্রযোজনা ও পরিচালনাতেও যুক্ত।আরও পড়ুন, সেরা ৩০-এ জায়গা না পেয়ে সমর্থকদের কাছে মাহির দুঃখ প্রকাশ ‘কুইন’, ‘তনু ওয়েডস মনু’ ও ‘ফ্যাশন’-এর মতো সিনেমায় অভিনয় করে পরিচিতি পেয়েছেন তিনি। আইএমডিবির তালিকায় তাঁর পারিশ্রমিক ১৫ থেকে ২৭ কোটি টাকা। চতুর্থ স্থানে রয়েছেন ক্যাটরিনা কাইফ। ‘নমস্তে লন্ডন’, ‘রাজনীতি’, ‘এক থা টাইগার’, ‘ধুম ৩’ ও ‘টাইগার ৩’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। নাচ ও অ্যাকশন দৃশ্যেও রয়েছে তাঁর বিশেষ পরিচিতি। সিনেমাপ্রতি তাঁর পারিশ্রমিক ১৫ থেকে ২৫ কোটি টাকা। তালিকার পঞ্চম স্থানে রয়েছেন আলিয়া ভাট। ‘হাইওয়ে’, ‘রাজি’, ‘গলি বয়’, ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ ও ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র মতো সিনেমায় অভিনয় করে প্রশংসা পেয়েছেন তিনি। হলিউডেও অভিষেক হয়েছে তাঁর। আইএমডিবির তালিকা অনুযায়ী, সিনেমাপ্রতি আলিয়ার পারিশ্রমিক ১০ থেকে ২০ কোটি টাকা। এই তালিকা বলিউডে নারী অভিনয়শিল্পীদের ক্রমবর্ধমান বাণিজ্যিক গুরুত্ব ও পারিশ্রমিকের অবস্থান তুলে ধরেছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।