মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীর এক পরিবারের দুই ভাইয়ের দ্বন্দ্ব রক্তাক্ত পরিণতিতে গিয়ে ঠেকেছে ইতালিতে। বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হওয়ার এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।বৃহস্পতিবার ইতালির লেইজ শহরে ঘটে এই মর্মান্তিক ঘটনা। অভিযুক্ত বড় ভাই হুমায়ূন ফকিরকে ইতালির পুলিশ গ্রেফতার করেছে।নিহত নয়ন ফকির টঙ্গীবাড়ী উপজেলার পশ্চিম সোনারং গ্রামের বাসিন্দা। পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে আর্থিক লেনদেন ও পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলছিল।আরো পড়ুন , নেত্রকোনায় বাস–অটোরিকশা সংঘর্ষে ২ নিহত, আহত ৩প্রবাসে নেওয়ার খরচ, পারিবারিক ভরণপোষণের টাকা এবং দ্বিতীয় বিয়ে নিয়ে বিরোধ চরমে পৌঁছায়। একপর্যায়ে সেই দ্বন্দ্ব সহিংসতায় রূপ নেয়।পরিবারের অভিযোগ, ইতালিতে নিজের বাসার নিচে সুযোগ পেয়ে হুমায়ূন ফকির ছোট ভাই নয়নের ওপর হামলা চালান, এতে গুরুতর আহত হয়ে তার মৃত্যু হয়।ঘটনার পর অভিযুক্ত নিজেই ভিডিও কলে পরিবারের সদস্যদের বিষয়টি জানান বলে দাবি স্বজনদের।এদিকে নিহতের বাড়িতে চলছে আহাজারি। স্থানীয়দের ভিড়ে ভারী হয়ে উঠেছে পরিবেশ।পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং ইতালির আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।