দৈনিক সংবাদ দিগন্ত

রূপপুরের প্রথম ইউনিট নির্মাণ শেষ পারমাণবিক যুগে বাংলাদেশ

দেশের প্রথম পারমাণবিক স্থাপনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের নির্মাণকাজ শেষ হয়েছে। এ মাইলফলকের মধ্য দিয়ে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে বিশ্ব পারমাণবিক পরিবারের অংশ হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন রোসাটম।রাশিয়ার ইয়েকাতেরিনবার্গে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথের একটি প্লেনারি সেশনে বাংলাদেশের এই অর্জনের কথা তুলে ধরেন রোসাটমের যোগাযোগ বিভাগের পরিচালক আন্দ্রে তিমোনভ।তিনি জানান, রোসাটম তাদের বাংলাদেশি অংশীদারদের সঙ্গে নিয়ে বাংলাদেশের প্রথম পাওয়ার ইউনিটের নির্মাণকাজ সম্পন্ন করেছে। চলতি গ্রীষ্মেই ইউনিটটির কমিশনিং কার্যক্রম শুরু হয়েছে।তিমোনভ বলেন, রূপপুর প্রকল্প শুধু বাংলাদেশের জ্বালানি চাহিদা পূরণে ভূমিকা রাখবে না। এর মাধ্যমে ভবিষ্যৎ উন্নয়ন ও প্রযুক্তিগত অগ্রগতির নতুন সুযোগ তৈরি হবে।আরও  পড়ুন, এআই অপব্যবহার ঠেকাতে নিয়ন্ত্রণের উদ্যোগ নিচ্ছে সরকারতিনি বাংলাদেশকে নতুন পারমাণবিক শক্তি হিসেবে উল্লেখ করে বলেন, মাত্র এক দশক আগেও দেশে পারমাণবিক শক্তি নিয়ে তেমন বাস্তব অগ্রগতি ছিল না। অথচ এখন বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালিকানার পথে এগিয়ে গেছে।রোসাটমের এই কর্মকর্তা আরও বলেন, রূপপুর এখন শুধু একটি বিদ্যুৎকেন্দ্র নয়, এটি বাংলাদেশের জাতীয় গর্বের প্রতীকে পরিণত হয়েছে।তিনি জানান, বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের স্বপ্ন কয়েক দশকের পুরোনো। সেই স্বপ্ন বাস্তবায়নের পথে রূপপুর প্রকল্পকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছে রাশিয়া।এদিকে ১১ থেকে ১৭ সেপ্টেম্বর ইয়েকাতেরিনবার্গে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথে বিশ্বের ১৯১টি দেশ থেকে ১০ হাজার অংশগ্রহণকারী অংশ নেন। এতে বাংলাদেশের প্রায় ৯০ জন প্রতিনিধি অংশ নেন।

রূপপুরের প্রথম ইউনিট নির্মাণ শেষ পারমাণবিক যুগে বাংলাদেশ