বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন না পেয়ে আবেগঘন পোস্ট পাপিয়া’র
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম কিনলেও বিএনপির প্রকাশিত ৩৬ সদস্যের তালিকায় জায়গা হয়নি সৈয়দা অ্যাডভোকেট আসিফা আশরাফী পাপিয়ার (সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া)।বিএনপির রাজনীতিতে দীর্ঘদিনের পরিচিত মুখ এবং নবম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য পাপিয়া এবারও মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে চূড়ান্ত তালিকায় তার নাম না থাকায় তিনি হতাশা প্রকাশ করেছেন।আরও পড়ুন, ৫০২ ভরি স্বর্ণ নিয়ে হলফনামা ব্যাখ্যা দিলেন নিপুণ রায়শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দেন। সেখানে তিনি লিখেন, তার রাজনৈতিক জীবন কোনো সাময়িক পদ বা ব্যক্তিস্বার্থের ওপর নির্ভরশীল নয়, বরং এটি দীর্ঘদিনের আদর্শের সংগ্রাম। পাপিয়া আরও বলেন, স্কুলজীবন থেকেই ছাত্রদলের প্রাথমিক সদস্য হিসেবে তার রাজনৈতিক যাত্রা শুরু হয় এবং সেই দীর্ঘ পথচলা তার জীবনের অংশ।আরও পড়ুন, এনসিপির ঢাকা দক্ষিণ কমিটির আহ্বায়ক ইসহাক সরকারতিনি ফেসবুক পোস্টে উল্লেখ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি তার আনুগত্য কখনো কমেনি এবং ভবিষ্যতেও কমবে না। তিনি বলেন, রাজনৈতিক জীবনে মান-অভিমান থাকতে পারে, তবে আদর্শের জায়গায় তিনি কখনো আপস করেননি এবং করবেন না। দলের প্রতি তার অটল অবস্থান বজায় থাকবে বলেও জানান তিনি। পাপিয়া আরও বলেন, তিনি কখনো বিএনপি ছাড়েননি এবং ভবিষ্যতেও ছাড়ার কোনো প্রশ্ন নেই। তার রাজনৈতিক জন্ম বিএনপিতে এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি এই দলের সঙ্গেই থাকবেন বলেও মন্তব্য করেন। মনোনয়ন না পাওয়ার পর তার এই আবেগঘন প্রতিক্রিয়া রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।