দৈনিক সংবাদ দিগন্ত

পানি নিষ্কাশনের গণ্ডি ছাড়িয়ে বহুমুখী ব্যবহারে ২০ মডেল খাল

সরকারি নদী-নালা, খাল ও জলাশয় পুনঃখননের পর সেগুলোকে পরিবেশ সংরক্ষণ, সামাজিক বনায়ন, মৎস্য ও হাঁস পালন, মৌসুমি সবজি চাষ এবং অতিদরিদ্র মানুষের কর্মসংস্থানের উৎস হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে দেশের আটটি বিভাগে ২০টি নির্বাচিত সরকারি খাল নিয়ে পরীক্ষামূলকভাবে ‘মডেল খাল’ কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। কর্মসূচিতে প্রায় ২ হাজার ৪০০ অতিদরিদ্র পরিবারকে সম্পৃক্ত করার প্রাথমিক পরিকল্পনা রয়েছে।মন্ত্রণালয়ের ধারণাপত্র অনুযায়ী, আগামী ১৯ নভেম্বর লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচিটি উদ্বোধন করার কথা রয়েছে।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী চারটি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে দেশে ২০ হাজার কিলোমিটার নদী-নালা ও খাল পুনঃখননের কর্মসূচি চলছে। এর মধ্যে ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় সাত হাজার কিলোমিটার খননের লক্ষ্য রয়েছে। গত অর্থবছরে মন্ত্রণালয়ের লক্ষ্যমাত্রার ১ হাজার ২০০ কিলোমিটার খননকাজ শেষ হয়েছে বলেও জানান তিনি।আরও  পড়ৃন , ডিসেম্বরেই জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ পরীক্ষামূলক সরবরাহের সম্ভাবনামন্ত্রী বলেন, খালকে শুধু পানি নিষ্কাশনের কাজে সীমাবদ্ধ না রেখে খালপাড়ে বৃক্ষরোপণ, হাঁস ও মাছ চাষ এবং কুটির শিল্পের সুযোগ তৈরির মাধ্যমে এর বহুমুখী ব্যবহার নিশ্চিত করতে চায় সরকার।প্রস্তাবিত পরিকল্পনায় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা বিভাগে তিনটি করে এবং রংপুর, সিলেট, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে দুটি করে খাল নির্বাচন করা হবে। প্রতিটি খালের গড় দৈর্ঘ্য তিন কিলোমিটার হিসাবে মোট প্রায় ৬০ কিলোমিটার খাল এ কর্মসূচির আওতায় আসবে।খাল নির্বাচনের ক্ষেত্রে জিপিএস স্থানাঙ্ক, জমির খতিয়ান, দখল পরিস্থিতি, পানিপ্রবাহ এবং স্থানীয়ভাবে চাষাবাদের উপযোগিতা যাচাই করা হবে। ইতোমধ্যে পুনঃখনন করা হয়েছে—এমন খাল স্বয়ংক্রিয়ভাবে মডেল খাল হিসেবে নির্বাচিত হবে না।পরিকল্পনা অনুযায়ী, খালের স্বাভাবিক পানিপ্রবাহ ও পানি নিষ্কাশন ব্যবস্থা অক্ষুণ্ন রেখে বিভিন্ন অংশকে আলাদা জোনে ভাগ করা হবে। নির্দিষ্ট অংশ জনসাধারণের ব্যবহার ও গবাদিপশুর গোসলের জন্য উন্মুক্ত থাকবে। উপযোগী স্থানে নিয়ন্ত্রিত হাঁস ও মাছ চাষ, নৌচলাচল, খালপাড়ে জলসহিষ্ণু ও ফলজ গাছ রোপণ এবং ঢালু অংশে মাচা পদ্ধতিতে মৌসুমি সবজি চাষের সুযোগ রাখা হবে।

পানি নিষ্কাশনের গণ্ডি ছাড়িয়ে বহুমুখী ব্যবহারে ২০ মডেল খাল