দৈনিক সংবাদ দিগন্ত

নানা পাটেকারের বর্ণাঢ্য জীবন ও কর্মের নানা অজানা অধ্যায়

পাঁচ দশকের দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে বলিউড ও মারাঠি চলচ্চিত্রে নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার। অভিনয়ের পাশাপাশি স্পষ্টবাদিতা সাদাসিধে জীবনযাপন এবং মানবিক কর্মকাণ্ডের জন্যও তিনি ছিলেন পরিচিত। ৮ অক্টোবর সকালে গোয়ার ডোনা পাউলায় নিজ বাসভবনে অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন তিনি। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা প্রায় ৪৫ মিনিট চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি। ৭৫ বছর বয়সে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। অভিনয়ের বাইরে নানা পাটেকারের ছিল আরেক পরিচয়—তিনি ছিলেন দক্ষ রাইফেল শুটার। ২০০০-এর দশকে প্রতিযোগিতামূলক শুটিংয়ে অংশ নিয়ে জাতীয় পর্যায়েও সাফল্য পান। ২০০৪ সালের জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপে ৩০০ মিটার বিগ-বোর ইভেন্টে রুপার পদক জেতেন তিনি। পরে ‘রেনাউন্ড শট’ বা খ্যাতিমান শুটার হিসেবেও স্বীকৃতি পান। আরও পড়ুন,পূজায় আসছেন মৌ খান১৯৯১ সালের ‘প্রহার’ সিনেমার জন্য ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে প্রশিক্ষণের অভিজ্ঞতাও তার শুটিং দক্ষতা বাড়াতে সহায়তা করেছিল। অভিনয়ের পাশাপাশি রান্নার প্রতিও ছিল তার বিশেষ আগ্রহ। মানুষকে রান্না করে খাওয়াতে ভালোবাসতেন তিনি এবং নিজেই বলেছিলেন অভিনয়ের চেয়ে রান্নায় তিনি বেশি ভালো। মানবিক কর্মকাণ্ডেও নানা পাটেকারের অবদান ছিল উল্লেখযোগ্য। মহারাষ্ট্রের কৃষক ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে যুক্ত ছিলেন তিনি। কৃষকদের সহায়তায় কাজ করা ‘নাম ফাউন্ডেশন’-এর সঙ্গেও তার নাম জড়িয়ে আছে। নানা পাটেকারের মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্রাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। কয়েক দশকের অভিনয়জীবনে শক্তিশালী অভিনয় ও স্বতন্ত্র ব্যক্তিত্ব দিয়ে দর্শকদের মনে জায়গা করে নেওয়া এই অভিনেতার প্রয়াণে শেষ হলো এক বর্ণিল অধ্যায়।

নানা পাটেকারের বর্ণাঢ্য জীবন ও কর্মের নানা অজানা অধ্যায়