দৈনিক সংবাদ দিগন্ত

দক্ষিণ পাটপট্টিতে চোরের তাণ্ডব, ক্ষতিগ্রস্ত সাংবাদিকের ফ্যাক্টরি

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা সদরের দক্ষিণ পাটপট্টি এলাকায় এক সাংবাদিকের ফ্যাক্টরিতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে সংঘটিত এ ঘটনায় প্রায় অর্ধলক্ষ টাকার মালামাল চুরি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী।ক্ষতিগ্রস্ত ফ্যাক্টরির মালিক দৈনিক আমাদের সময়ের কটিয়াদী প্রতিনিধি সাংবাদিক রুহুল আমিন রাজু। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গভীর রাতে চোরের দল ফ্যাক্টরির পেছনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে অফিস কক্ষের গ্লাস ভেঙে টেলিভিশন, সিলিং ফ্যান, থাই ফ্রেম, বিভিন্ন যন্ত্রপাতি ও অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে যায়।আরও পড়ুন, বাসনে মাদকবিরোধী অভিযানের গ্রেপ্তার একাধিকবৃহস্পতিবার সকালে ফ্যাক্টরিতে এসে মালিক দেখতে পান, পুরো ঘর এলোমেলো অবস্থায় পড়ে আছে। বিভিন্ন জিনিসপত্র তছনছ করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ সরঞ্জাম উধাও। সাংবাদিক রুহুল আমিন রাজু জানান, চোরেরা পরিকল্পিতভাবে ফ্যাক্টরিতে ঢুকে মূল্যবান মালামাল নিয়ে গেছে। এতে তার প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।আরও পড়ুন, মেহেরপুরে অনলাইন জুয়ার ‘গডফাদার’ ফিলসন গ্রেপ্তারএদিকে স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেন, দক্ষিণ পাটপট্টি এলাকায় প্রায়ই চুরির ঘটনা ঘটছে। বাজারে রাতের বেলায় পাহারার ব্যবস্থা থাকলেও অপরাধ কমছে না। এতে ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। খবর পেয়ে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়।আরও পড়ুন, মিঠাপুকুরে নিখোঁজের একদিন পর কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধারঘটনার খবর পেয়ে কটিয়াদী বাজার পাট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আঙ্গুর মিয়া, বণিক সমিতির সভাপতি মো. ইলিয়াস, কটিয়াদী প্রেসক্লাবের সভাপতি মো. আমিনুল ইসলাম, জ্যেষ্ঠ সাংবাদিক রতন ঘোষ, সাংবাদিক এম এ কুদ্দুসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

দক্ষিণ পাটপট্টিতে চোরের তাণ্ডব, ক্ষতিগ্রস্ত সাংবাদিকের ফ্যাক্টরি