লালমনিরহাটে অবৈধভাবে পাচারের সময় ৪৫ বস্তা ডিএপি সার জব্দ করেছে স্থানীয়রা। এ ঘটনায় সার পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এরশাদ আলী নামে এক কীটনাশক ব্যবসায়ীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৬ নভেম্বর) ভোররাতে লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়ন থেকে মহেন্দ্রনগর বাজারে যাওয়ার পথে তিনটি সারবোঝাই ইজিবাইক আটক করেন স্থানীয়রা। পরে ইজিবাইকের চালকদের জিজ্ঞাসাবাদে সন্তোষজনক উত্তর না পেয়ে পুলিশকে খবর দেন তারা। খবর পেয়ে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে পৌঁছে তিনটি ইজিবাইক থেকে ৪৫ বস্তা ডিএপি সার জব্দ করে। আরও পড়ুন,চট্টগ্রামে নারী ও শিশু পাচার ও অনৈতিক চক্রের রমরমা বাণিজ্য: নেপথ্যের কারিগর ও সিন্ডিকেটের জালএ সময় সার পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কীটনাশক ব্যবসায়ী এরশাদ আলীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্ত এরশাদ আলী সদর উপজেলার হারাটি ইউনিয়নের বড়নতল এলাকার খয়বর আলীর ছেলে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস জানান, তিনটি ইজিবাইকে থাকা মোট ৪৫ বস্তা সার জব্দ করে ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে। পরবর্তীতে এসব সার হারাটি ইউনিয়নের কৃষকদের মধ্যে ন্যায্যমূল্যে বিতরণ করা হবে। সার পাচারের সঙ্গে জড়িত ব্যবসায়ীকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।