আর্জেন্টিনা-পাকিস্তান ম্যাচ গুঞ্জন, ফুটবল মহলে আলোচনা
ফুটবল উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে নতুন উদ্যোগ নিয়েছে পাকিস্তান ও আর্জেন্টিনা।দুই দেশের ফুটবল ফেডারেশনের মধ্যে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনাসহ একাধিক বিষয়ে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে।পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার জানিয়েছে, পাকিস্তান ফুটবল ফেডারেশন (পিএফএফ) এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর কর্মকর্তাদের মধ্যে ভার্চুয়াল বৈঠকে এই বিষয়গুলো উঠে আসে।আলোচনায় ছিল সম্ভাব্য প্রীতি ম্যাচ, কোচিং উন্নয়ন, টেকনিক্যাল ট্রেনিং প্রোগ্রাম এবং আর্জেন্টাইন কোচদের পাকিস্তানে পাঠানোর পরিকল্পনা।আরো পড়ুন , তামিমের পরিদর্শনে আবারও আলোচনায় পূর্বাচল স্টেডিয়ামসূত্র অনুযায়ী, সবকিছু চূড়ান্ত হলে সম্ভাব্য ম্যাচটি বিশ্বকাপের পর আয়োজন করা হতে পারে। তবে এখনো লজিস্টিক ও টেকনিক্যাল বিষয়গুলো পর্যালোচনাধীন রয়েছে।পিএফএফ সভাপতি সৈয়দ মহসিন গিলানির নেতৃত্বে আন্তর্জাতিক ফুটবলে পাকিস্তানের সম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।এদিকে আর্জেন্টিনায় পাকিস্তান দূতাবাস জানায়, “এএফএ পাকিস্তান” উদ্যোগের আওতায় দুই ফেডারেশনের মধ্যে একটি ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।বৈঠকে দীর্ঘমেয়াদি ও কাঠামোগত ফুটবল অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করেছে।