দৈনিক সংবাদ দিগন্ত

ইতিহাসের দুয়ারে বাংলাদেশ, সিলেটে সিরিজ জয়ের অপেক্ষা

পাকিস্তানের বিপক্ষে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়ার একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলমান দ্বিতীয় টেস্টে জয় থেকে মাত্র তিন উইকেট দূরে টাইগাররা। শেষ দিনের নাটকীয় অপেক্ষায় এখন পুরো দেশ।দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ঢাকায় ১০৪ রানের বড় জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসে উড়ছে বাংলাদেশ দল। আর এবার সিলেটে জয় এলেই প্রথমবারের মতো ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের কীর্তি গড়বে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল।চতুর্থ দিনের খেলা শেষে পাকিস্তানের সংগ্রহ ৭ উইকেটে ৩১৬ রান। ম্যাচে টিকে থাকতে সফরকারীদের প্রয়োজন আরও ১২০ রান, অন্যদিকে বাংলাদেশের দরকার মাত্র ৩টি উইকেট। অর্থাৎ ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি এখন স্বাগতিকদের হাতেই।তবে পাকিস্তান দলকে কখনোই সহজে হিসাবের বাইরে রাখা যায় না। ক্রিজে এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। ৭৫ রানে অপরাজিত থাকা এই উইকেটরক্ষক ব্যাটারের কাঁধেই এখন পাকিস্তানের আশা।কিন্তু বাস্তবতা বলছে, তার সামনে আরো পড়ুন , আর্সেনালের জয়ে শীর্ষে আরও দৃঢ় অবস্থান, শিরোপার গন্ধ পাচ্ছে গুনাররাচ্যালেঞ্জটা বিশাল। কারণ রিজওয়ানকে সঙ্গে নিয়ে বাকি টেলএন্ডার সাজিদ খান, খুররম শেহজাদ ও মোহাম্মদ আব্বাসকে নিয়ে পুরো ৯০ ওভার টিকে থাকা কিংবা ম্যাচ বাঁচানো সহজ হবে না।সবকিছু ঠিক থাকলে, আর শেষ দিনের খেলায় বৃষ্টি বাধা না হলে—সিলেটেই লেখা হতে পারে বাংলাদেশের টেস্ট ইতিহাসের নতুন অধ্যায়। তবে ক্রিকেটের নামই অনিশ্চয়তা, আর প্রতিপক্ষ যদি হয় পাকিস্তান—তাহলে শেষ মুহূর্তের নাটকীয়তার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।এখন দেখার বিষয়, পঞ্চম দিনে টাইগাররা ইতিহাস লিখবে, নাকি পাকিস্তান দেখাবে অবিশ্বাস্য প্রত্যাবর্তন!

ইতিহাসের দুয়ারে বাংলাদেশ, সিলেটে সিরিজ জয়ের অপেক্ষা