২০২৬ সালের শারদীয় দুর্গাপূজায় সরকারি ছুটি থাকছে দুই দিন। তবে এর সঙ্গে ২২ অক্টোবর বৃহস্পতিবার একদিনের ছুটি নিতে পারলে চাকরিজীবীরা টানা পাঁচ দিনের ছুটি কাটানোর সুযোগ পাবেন।সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি থাকবে। পরদিন ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে থাকবে সাধারণ ছুটি।তবে ২২ অক্টোবর বৃহস্পতিবার সরকারি অফিসের কার্যক্রম যথারীতি চলবে। কোনো কর্মী এদিন ব্যক্তিগত ছুটি নিতে পারলে ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাওয়া যাবে। কারণ ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।তবে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির হিসাব আলাদা হতে পারে। স্কুল ও কলেজগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রকাশিত একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী পূজার ছুটি দেবে। বিশ্ববিদ্যালয়গুলোও নিজস্ব একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ছুটির সময় নির্ধারণ করবে।আরও পড়ুন, যাত্রীদের পকেটে নতুন চাপ, বাড়ল লঞ্চ ভাড়াসরকারি ছুটির দিনে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সাধারণত বন্ধ থাকবে। তবে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ক্ষেত্রে নির্দিষ্ট শাখা বা বিশেষ সেবা চালু থাকতে পারে। এটিএম, কার্ড ও অনলাইন ব্যাংকিংয়ের মতো ডিজিটাল সেবা সাধারণত চালু থাকবে।অন্যদিকে হাসপাতাল, পুলিশ, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহসহ জরুরি সেবায় নিয়োজিত কর্মীদের ছুটির দিনেও দায়িত্ব পালন করতে হতে পারে। গণমাধ্যমসহ কিছু প্রতিষ্ঠানের কর্মীদেরও প্রয়োজন অনুযায়ী দায়িত্বে থাকতে হবে।তাই সরকারি ছুটি দুই দিন হলেও সবার জন্য একইভাবে ছুটি কার্যকর হবে না। প্রতিষ্ঠানের ধরন, নিজস্ব ছুটির নীতি এবং সেবার প্রয়োজন অনুযায়ী কর্মীদের ছুটি নির্ধারিত হবে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।