দুপচাঁচিয়ায় বৃদ্ধা নারীকে হত্যা, স্বর্ণালংকার লুট
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গুনাহার ইউনিয়নের পাঁচোষা পশ্চিমপাড়া গ্রামে এক বৃদ্ধা না"রীকে হ"ত্যা করার ঘটনা ঘটেছে। নি"হ"ত নারীর নাম মোছাঃ আনেছা বিবি (৭০)। তিনি মৃ'ত তছির উদ্দিনের স্ত্রী। শনিবার দুপুরে নিজ বাড়ির শয়নকক্ষে অজ্ঞাতনামা দু"র্বৃ"ত্তরা তার গ"লা"য় গা"মছা পেঁ"চিয়ে শ্বা"সরোধের মাধ্যমে তাকে হ"ত্যা করে বলে প্রাথমিকভাবে জানা গেছে। হ"ত্যার পর দু"র্বৃত্তরা তার কানের স্বর্ণের দুল নিয়ে পা"লিয়ে যায়।স্থানীয়দের মতে, আনেছা বিবি দীর্ঘদিন ধরে একাই বাড়িতে বসবাস করতেন। তার ছেলে আমজাদ হোসেন বিজিবিতে কর্মরত। একই গ্রামের মোঃ মিজানুর রহমান নিয়মিত তাকে দেখাশোনা করতেন। শনিবার দুপুরে খোঁজ নিতে এসে তিনি ঘরের ভেতরে আনেছা বিবিকে মৃ"ত অবস্থায় দেখতে পান।আরও পড়ুন, কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমানখবর পেয়ে আদমদীঘি ও দুপচাঁচিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আসিফ হোসেন এবং দুপচাঁচিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নাসিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ হ"ত্যা"কাণ্ডের বিষয়টি ত"দন্ত করছে। ঘটনাটি এলাকায় চা"ঞ্চল্যের সৃ"ষ্টি করেছে।