এসএসসি প্রশ্নফাঁসের খবর গুজব: শিক্ষা মন্ত্রণালয়ের কড়া সতর্কতা
চলতি বছরের এসএসসি পরীক্ষা ঘিরে প্রশ্নফাঁসের যে অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।রবিবার, ২৬ এপ্রিল, মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।বিবৃতিতে বলা হয়েছে, এসএসসি ২০২৬-এর বাংলা প্রথম পত্রের প্রশ্ন ফাঁস হয়েছে—এমন একটি সংবাদ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন নিউজ পোর্টালে ছড়িয়ে পড়েছে, যা সম্পূর্ণ অসত্য এবং উদ্দেশ্যপ্রণোদিত।শিক্ষা মন্ত্রণালয় জানায়, ইতোমধ্যে ২১ ও ২৩ এপ্রিল বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।তবে পরীক্ষা শেষ হওয়ার একদিন পর হঠাৎ প্রশ্নফাঁসের গুজব ছড়িয়ে পড়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অযথা উদ্বেগ সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করা হয়।মন্ত্রণালয় আরও জানায়, এ ধরনের গুজব সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার আরো পড়ুন , আজ থেকেই কমবে গরম, আসতে পারে ভারি বৃষ্টিঅপচেষ্টা। এ ঘটনার সঙ্গে মন্ত্রণালয় বা এর অধীন কোনো কর্মকর্তা-কর্মচারীর সংশ্লিষ্টতা নেই।একইসঙ্গে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলা হয়েছে, গুজবে বিভ্রান্ত না হয়ে কোনো ধরনের অর্থ লেনদেন থেকেও বিরত থাকতে হবে।এ ধরনের অপপ্রচার নজরে এলে তা দ্রুত শিক্ষা মন্ত্রণালয়কে জানানোর জন্যও অনুরোধ জানানো হয়েছে।