লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী বাজার এলাকার রহমত খালী খালে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার স্তুপ অপসারণে প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা।খালে জমে থাকা বর্জ্যের কারণে পানি প্রবাহ ব্যাহত হচ্ছিল, সৃষ্টি হচ্ছিল পরিবেশ দূষণ ও জলাবদ্ধতার ঝুঁকি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের পর প্রশাসনের পক্ষ থেকে সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।ইউএনওর উদ্যোগে খাল পরিষ্কার কার্যক্রম শুরু হলে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে আসে।আরও পড়ুন, শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স তৃতীয় দফায় খোলা, চলছে প্রকাশ্যে টাকা গণনা তারা এই পদক্ষেপকে সময়োপযোগী ও জনস্বার্থে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে অভিহিত করেছেন।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু ময়লা অপসারণ নয়, ভবিষ্যতে যাতে খালে বর্জ্য ফেলা না হয়, সে বিষয়ে সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হবে।স্থানীয়রা আশা করছেন, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকলে রহমত খালী খাল তার স্বাভাবিক প্রবাহ ফিরে পাবে এবং জলাবদ্ধতা ও দুর্গন্ধের সমস্যা অনেকটাই কমে যাবে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।