২০২৭ থেকে স্কুলে নতুন ৪ বাধ্যতামূলক বিষয়, আসছে নতুন শিক্ষাক্রম
দেশের শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে সরকার। আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে চারটি নতুন বাধ্যতামূলক বিষয় যুক্ত করা হচ্ছে। একই সঙ্গে ২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের পরিকল্পনার কথাও জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।সোমবার সচিবালয়ে সরকারের ১৮০ দিনের শিক্ষা কর্মসূচি তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন এসব তথ্য জানান।ঘোষণা অনুযায়ী, চতুর্থ শ্রেণি থেকে দুটি নতুন বিষয় যুক্ত হবে— ক্রীড়া এবং সংস্কৃতি। আর ষষ্ঠ শ্রেণি থেকে বাধ্যতামূলক করা হচ্ছে ‘কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা’ এবং ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ নামে দুটি নতুন বিষয়।শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন বলেন, আনন্দময় শিক্ষা, দক্ষতা আরো পড়ুন, যুবশক্তিকে দক্ষতায় রূপান্তর, দেশে চলছে ১১০ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রউন্নয়ন এবং শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই নতুন বিষয়গুলো চালু করা হচ্ছে। বিশেষ করে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কোর্সের মাধ্যমে মূল্যবোধ, শেখার আনন্দ এবং শিক্ষক প্রশিক্ষণের বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।এদিকে শিক্ষামন্ত্রী জানান, শিক্ষাক্রম পরিবর্তন একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। তাই ২০২৭ সাল থেকে ধাপে ধাপে বাস্তবসম্মত পরিবর্তন আনা হবে এবং ২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের কাজ শুরু হবে।সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে। আর ২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু হবে ৭ জানুয়ারি এবং শেষ হবে ৬ ফেব্রুয়ারি। একই বছরের এইচএসসি পরীক্ষা শুরু হবে ৬ জুন, চলবে ১৩ জুলাই পর্যন্ত।বিশেষজ্ঞদের মতে, খেলাধুলা, সংস্কৃতি ও কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করা হলে শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা বাড়বে এবং মুখস্থনির্ভর শিক্ষা থেকে বেরিয়ে বাস্তবমুখী শিক্ষার সুযোগ তৈরি হবে।