দৈনিক সংবাদ দিগন্ত

গাজীপুরে মাইক্রোবাস শ্রমিকদের পরিচয়পত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

গাজীপুরের শিববাড়ীতে গাজীপুর শিববাড়ী মাইক্রোবাস কার মালিক ও শ্রমিক কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমিকদের মাঝে পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর ২০২৬) শিববাড়ী মাইক্রো স্ট্যান্ডে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ কে এম মোফাজ্জল হোসেনের। বিশেষ অতিথি হিসেবে রয়েছেন আলহাজ হান্নান মিয়া হানু , তারা তাদের মূল্যবান বক্তব্য রাখেন অনুষ্ঠানে সভাপতিত্বের দায়িত্বে রয়েছেন সাইফুল ইসলাম টুটুল। আরও পড়ুন, তালায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, পুলিশ কনস্টেবলসহ আটক ২পাশাপাশি বাপ্পি দে-সহ সংগঠনের নেতৃবৃন্দ, রাজমনি শাহা রাজু, আমিনুল ইসলাম রুবেল, মানুন,ফজল, বিল্লাল, দুলাল,মনির, আরো অনেকে অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও প্রাণবন্তভাবে পরিচালনায় বিশেষ ভূমিকা পালন করেন সঞ্চালক খন্দকার রুবেল। তাঁর সাবলীল উপস্থাপনা ও দায়িত্বশীল সঞ্চালনায় অনুষ্ঠানের কার্যক্রম পরিচালিত হয়। এ আয়োজনের মাধ্যমে শ্রমিকদের সাংগঠনিক পরিচিতি ও পরিচয়পত্র প্রদানের বিষয়টি গুরুত্ব পায়। সংশ্লিষ্টদের প্রত্যাশা, শ্রমিকদের পরিচয়পত্র প্রদান কার্যক্রমের মাধ্যমে সংগঠনের সদস্যদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে। স্থানীয় পরিবহন খাতের শ্রমিকদের সাংগঠনিকভাবে এগিয়ে নেওয়া এবং তাদের কল্যাণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গাজীপুরে মাইক্রোবাস শ্রমিকদের পরিচয়পত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত