সরকারের বড় পদোন্নতি, ৩৪ কর্মকর্তা হলেন সহকারী সচিব
সরকারি প্রশাসনে এলো বড় পদোন্নতির ঘোষণা। দেশের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে কর্মরত ৩৪ জন কর্মকর্তাকে সহকারী সচিব, অর্থাৎ ক্যাডার বহির্ভূত ৯ম গ্রেডের পদে পদোন্নতি দেওয়া হয়েছে।বৃহস্পতিবার জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বা পিএসসির সুপারিশের ভিত্তিতে জাতীয় বেতনস্কেল-২০১৫ অনুযায়ী কর্মকর্তাদের এই পদোন্নতি দেওয়া হয়েছে।পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা পরিকল্পনা বিভাগ, আইন ও বিচার বিভাগ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন আরো পড়ুন , যুক্তরাষ্ট্র চীন কানাডাকে পেছনে ফেলে বিশ্বসেরা বাংলাদেশের শিক্ষার্থীরামন্ত্রণালয়, কৃষি, খাদ্য, বিজ্ঞান ও প্রযুক্তি, বাণিজ্য, ভূমি, ধর্ম বিষয়ক, পানি সম্পদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভাগে দায়িত্ব পালন করছিলেন।প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে এই পদোন্নতি কার্যকর করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে।প্রশাসনের দক্ষতা ও কার্যক্রম আরও গতিশীল করতে এই পদোন্নতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।