দৈনিক সংবাদ দিগন্ত

রপ্তানিতে বড় উল্লম্ফন, আগস্টে আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ

তৈরি পোশাকসহ বিভিন্ন খাতের ভালো পারফরম্যান্সে আগস্ট মাসে দেশের পণ্য রপ্তানি আয় বেড়েছে ১৩ দশমিক ১৪ শতাংশ। এ মাসে বাংলাদেশ থেকে ৪৪৩ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। গত বছরের একই সময়ে রপ্তানি আয় ছিল ৩৯২ কোটি ডলার।রপ্তানি উন্নয়ন ব্যুরোর—ইপিবি—হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে অর্থাৎ জুলাই-আগস্টে মোট রপ্তানি হয়েছে ৯১৬ কোটি ডলারের পণ্য। আগের অর্থবছরের একই সময়ে এই আয় ছিল ৮৬৯ কোটি ডলার। অর্থাৎ দুই মাসে রপ্তানি বেড়েছে ৫ দশমিক ৪৩ শতাংশ।আগস্টে রপ্তানি প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি ছিল তৈরি পোশাক খাত। এ মাসে পোশাক রপ্তানি বেড়েছে প্রায় ১৪ শতাংশ। রপ্তানি হয়েছে ৩৮৯ কোটি ডলারের পোশাক।পোশাকের দুই প্রধান খাত—নিট ও ওভেন—উভয় ক্ষেত্রেই প্রবৃদ্ধি হয়েছে। আগস্টে নিট পোশাক রপ্তানি বেড়েছে ১৪ দশমিক ৮৮ শতাংশ এবং ওভেন পোশাক ১২ দশমিক ৭০ শতাংশ।আরও  পড়ুন, বাজারে ভেজাল-নকল পণ্যের ছড়াছড়ি, আসল পণ্য চিনবেন যেভাবেপাশাপাশি অপ্রচলিত রপ্তানি খাতেও ছিল উল্লেখযোগ্য সাফল্য। পাট ও পাটজাত পণ্যে প্রবৃদ্ধি হয়েছে ৩৭ দশমিক ৯ শতাংশ, ওষুধে ২৮ দশমিক ৫২ শতাংশ এবং চামড়া ও চামড়াজাত পণ্যে ২৪ দশমিক ৮৫ শতাংশ।এ ছাড়া মুদ্রিত সামগ্রী, প্রকৌশল পণ্য ও পাদুকা রপ্তানিতেও ভালো প্রবৃদ্ধি হয়েছে।বাজারভিত্তিক হিসাবেও রয়েছে ইতিবাচক চিত্র। আগস্টে বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজার যুক্তরাষ্ট্রে রপ্তানি বেড়েছে ২৬ দশমিক ৯ শতাংশ। আর উদীয়মান বাজারের মধ্যে তুরস্কে রপ্তানি বেড়েছে ১৪১ দশমিক ৩ শতাংশ।দক্ষিণ কোরিয়া ও সৌদি আরবেও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে।বিশ্লেষকদের মতে, বৈশ্বিক বাণিজ্যের প্রতিকূল পরিবেশের মধ্যেও বিভিন্ন খাতে রপ্তানি বাড়ার এ প্রবণতা বাংলাদেশের রপ্তানি খাতের প্রতিযোগিতা সক্ষমতা ও স্থিতিশীলতার ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে।

রপ্তানিতে বড় উল্লম্ফন, আগস্টে আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ