দৈনিক সংবাদ দিগন্ত

রপ্তানিতে বড় উল্লম্ফন, আগস্টে আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ

রপ্তানিতে বড় উল্লম্ফন

তৈরি পোশাকসহ বিভিন্ন খাতের ভালো পারফরম্যান্সে আগস্ট মাসে দেশের পণ্য রপ্তানি আয় বেড়েছে ১৩ দশমিক ১৪ শতাংশ। এ মাসে বাংলাদেশ থেকে ৪৪৩ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। গত বছরের একই সময়ে রপ্তানি আয় ছিল ৩৯২ কোটি ডলার।রপ্তানি উন্নয়ন ব্যুরোর—ইপিবি—হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে অর্থাৎ জুলাই-আগস্টে মোট রপ্তানি হয়েছে ৯১৬ কোটি ডলারের পণ্য। আগের অর্থবছরের একই সময়ে এই আয় ছিল ৮৬৯ কোটি ডলার। অর্থাৎ দুই মাসে রপ্তানি বেড়েছে ৫ দশমিক ৪৩ শতাংশ।আগস্টে রপ্তানি প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি ছিল তৈরি পোশাক খাত। এ মাসে পোশাক রপ্তানি বেড়েছে প্রায় ১৪ শতাংশ। রপ্তানি হয়েছে ৩৮৯ কোটি ডলারের পোশাক।পোশাকের দুই প্রধান খাত—নিট ও ওভেন—উভয় ক্ষেত্রেই প্রবৃদ্ধি হয়েছে। আগস্টে নিট পোশাক রপ্তানি বেড়েছে ১৪ দশমিক ৮৮ শতাংশ এবং ওভেন পোশাক ১২ দশমিক ৭০ শতাংশ।

আরও  পড়ুন, বাজারে ভেজাল-নকল পণ্যের ছড়াছড়ি, আসল পণ্য চিনবেন যেভাবে

পাশাপাশি অপ্রচলিত রপ্তানি খাতেও ছিল উল্লেখযোগ্য সাফল্য। পাট ও পাটজাত পণ্যে প্রবৃদ্ধি হয়েছে ৩৭ দশমিক ৯ শতাংশ, ওষুধে ২৮ দশমিক ৫২ শতাংশ এবং চামড়া ও চামড়াজাত পণ্যে ২৪ দশমিক ৮৫ শতাংশ।এ ছাড়া মুদ্রিত সামগ্রী, প্রকৌশল পণ্য ও পাদুকা রপ্তানিতেও ভালো প্রবৃদ্ধি হয়েছে।বাজারভিত্তিক হিসাবেও রয়েছে ইতিবাচক চিত্র। আগস্টে বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজার যুক্তরাষ্ট্রে রপ্তানি বেড়েছে ২৬ দশমিক ৯ শতাংশ। আর উদীয়মান বাজারের মধ্যে তুরস্কে রপ্তানি বেড়েছে ১৪১ দশমিক ৩ শতাংশ।দক্ষিণ কোরিয়া ও সৌদি আরবেও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে।বিশ্লেষকদের মতে, বৈশ্বিক বাণিজ্যের প্রতিকূল পরিবেশের মধ্যেও বিভিন্ন খাতে রপ্তানি বাড়ার এ প্রবণতা বাংলাদেশের রপ্তানি খাতের প্রতিযোগিতা সক্ষমতা ও স্থিতিশীলতার ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে।

বিষয় : পারফরম্যান্স বড় উল্লম্ফন পণ্য রপ্তানি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

রপ্তানিতে বড় উল্লম্ফন, আগস্টে আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

তৈরি পোশাকসহ বিভিন্ন খাতের ভালো পারফরম্যান্সে আগস্ট মাসে দেশের পণ্য রপ্তানি আয় বেড়েছে ১৩ দশমিক ১৪ শতাংশ। এ মাসে বাংলাদেশ থেকে ৪৪৩ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। গত বছরের একই সময়ে রপ্তানি আয় ছিল ৩৯২ কোটি ডলার।রপ্তানি উন্নয়ন ব্যুরোর—ইপিবি—হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে অর্থাৎ জুলাই-আগস্টে মোট রপ্তানি হয়েছে ৯১৬ কোটি ডলারের পণ্য। আগের অর্থবছরের একই সময়ে এই আয় ছিল ৮৬৯ কোটি ডলার। অর্থাৎ দুই মাসে রপ্তানি বেড়েছে ৫ দশমিক ৪৩ শতাংশ।আগস্টে রপ্তানি প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি ছিল তৈরি পোশাক খাত। এ মাসে পোশাক রপ্তানি বেড়েছে প্রায় ১৪ শতাংশ। রপ্তানি হয়েছে ৩৮৯ কোটি ডলারের পোশাক।পোশাকের দুই প্রধান খাত—নিট ও ওভেন—উভয় ক্ষেত্রেই প্রবৃদ্ধি হয়েছে। আগস্টে নিট পোশাক রপ্তানি বেড়েছে ১৪ দশমিক ৮৮ শতাংশ এবং ওভেন পোশাক ১২ দশমিক ৭০ শতাংশ।

আরও  পড়ুন, বাজারে ভেজাল-নকল পণ্যের ছড়াছড়ি, আসল পণ্য চিনবেন যেভাবে

পাশাপাশি অপ্রচলিত রপ্তানি খাতেও ছিল উল্লেখযোগ্য সাফল্য। পাট ও পাটজাত পণ্যে প্রবৃদ্ধি হয়েছে ৩৭ দশমিক ৯ শতাংশ, ওষুধে ২৮ দশমিক ৫২ শতাংশ এবং চামড়া ও চামড়াজাত পণ্যে ২৪ দশমিক ৮৫ শতাংশ।এ ছাড়া মুদ্রিত সামগ্রী, প্রকৌশল পণ্য ও পাদুকা রপ্তানিতেও ভালো প্রবৃদ্ধি হয়েছে।বাজারভিত্তিক হিসাবেও রয়েছে ইতিবাচক চিত্র। আগস্টে বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজার যুক্তরাষ্ট্রে রপ্তানি বেড়েছে ২৬ দশমিক ৯ শতাংশ। আর উদীয়মান বাজারের মধ্যে তুরস্কে রপ্তানি বেড়েছে ১৪১ দশমিক ৩ শতাংশ।দক্ষিণ কোরিয়া ও সৌদি আরবেও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে।বিশ্লেষকদের মতে, বৈশ্বিক বাণিজ্যের প্রতিকূল পরিবেশের মধ্যেও বিভিন্ন খাতে রপ্তানি বাড়ার এ প্রবণতা বাংলাদেশের রপ্তানি খাতের প্রতিযোগিতা সক্ষমতা ও স্থিতিশীলতার ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত