দৈনিক সংবাদ দিগন্ত

অবৈধভাবে টিসিবি পণ্য ক্রয় করে নেওয়ার সময় জনতার হাতে আটক ফাতেমা

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের ফেসকাঘাট বাজারে ট্রাকে করে টিসিবি পণ্য বিক্রি করছিল সরকার ট্রেডার্স, যার স্বত্বাধিকারী রবিউল ইসলাম। বুধবার (২১ মে ২০২৬) বিকেলে ফেসকাঘাট এলাকায় টিসিবি পণ্য বিক্রির সময় জয়পুরহাট শহরের ধানমন্ডি শহীদ জিয়া কলেজ রোড এলাকার ফাতেমা বেগম নামে এক নারী প্রায় ৬৮ হাজার টাকার টিসিবি পণ্য ক্রয় করে নিয়ে যাওয়ার পথে স্থানীয় জনতার হাতে আটক হন।আরও পড়ুন , গাজীপুর টঙ্গীর দুই বস্তিতে পুলিশি অভিযানে আটক ১৪, মাদক উদ্ধারআটকের পর স্থানীয়দের জিজ্ঞাসাবাদে জানা যায়, তার সঙ্গে আরও কয়েকজন অসাধু ব্যক্তি জড়িত ছিলেন। তবে ঘটনাস্থল থেকে তারা পালিয়ে যান। অভিযোগ রয়েছে, তারা টিসিবিরএসব পণ্য সংগ্রহ করে জয়পুরহাটের বিভিন্ন দোকানে অধিক মূল্যে বিক্রি করে আসছিলেন।বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলে তিনি তাৎক্ষণিকভাবে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে টিসিবির মালামাল জব্দ করে এবং বিষয়টি তদন্ত শুরু করে।আরও  পড়ুন , মাদারগঞ্জে ২৪এর গণ অভ্যুত্থান ও উপজেলা যুবদল নেতার ফেসবুকে আবেগ ঘন স্ট্যাটাস

অবৈধভাবে টিসিবি পণ্য ক্রয় করে নেওয়ার সময় জনতার হাতে আটক ফাতেমা